রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শার বাগআঁচড়ায় ৭নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে আজিজুর বিজয়ী

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের (বাগাডাঙ্গা- মহিষাকুড়া) দুটি গ্রাম নিয়ে গঠিত ৭নম্বর ওয়ার্ডের উপনির্বাচন।

বুধবার (২ নভেম্বর) উপনির্বাচন টি অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে হাড্ডাহাড্ডি ভোট যুদ্ধে ফুটবল প্রতীক নিয়ে ৯ শত ৪ ভোট পেয়ে ইউপি সদস্য পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মোঃ আজিজুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দী মতিয়ার রহমান মোরগ প্রতীকে ৭, শত ৪২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।

বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মহিষাকুড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বিরতিহীন ভাবে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এই উপনির্বাচনে মোঃ আজিজুর রহমান ফুটবল প্রতীক, মোঃ মতিয়ার রহমান মোরগ প্রতীক, ও তবিবুর রহমান তালা প্রতীক নিয়ে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওয়ার্ডটিতে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৮০ জন। ভোটাররা ভোট প্রয়োগ করেছেন ১ হাজার ৬ শত ৯০ জন।

এই উপনির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে কেন্দ্রে বসানো হয়েছিলো সিসি ক‍্যামেরা, সতর্ক অবস্থানে মাঠে ছিলেন সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজয়ী প্রার্থী মোঃ আজিজুর রহমান সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন, সকাল থেকে বিকাল পযর্ন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনে ভোটারদের মতের প্রতিফলন ঘটেছে, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় ওয়ার্ডের সকল ভোটারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ায় শার্শা উপজেলা নির্বাচন কমিশনার ও আইনশৃঙ্খলা বাহিনীকেও ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, গত ২১শে জানুয়ারি রাতে সাবেক ইউপি সদস্য বাবলু দুর্বৃত্তদের হাতে খুন হন। তার মৃত্যুতে ওই ওয়ার্ডের ইউপি সদস্য পদটি শূন্য হয়।

একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী