রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শার্শা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

চোরাই পথে ভারতে যাওয়ার সময় বিএসএফের ছোড়া গুলিতে আল আমিন (২৫) নামে একজন বাংলাদেশি যুবক আহত হয়েছেন বলে জানা গেছে।
আহত আল আমিন বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের আহাদ আলীর ছেলে।

রোববার (২৭ জুলাই) রাত ১১টার দিকে আল আমিনসহ ৩/৪ জন বাংলাদেশের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তের বিপরীতে ভারতের বন্যাবাড়িয়া ক্যাম্পের পাশ দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি আল আমিনের ডানহাতে লাগে। ওই সময় তার সংগীরা তাকে উদ্ধার করে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সেখান থেকে আল আমিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন আছেন।

আহত আল আমিনের পিতা আহাদ আলী জানান, তার ছেলে সংসারে অভাবের কারণে মাঝে মাঝে ভারতে যায় মালামাল আনতে। সেদিন রাতে একই উদ্দেশ্য নিয়ে তারা ৩/৪ জন মিলে ভারতে যাচ্ছিল। এ সময় ভারতের বন্যাবাড়িয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে আমার ছেলের ডানহাতে গুলি লাগে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা করাচ্ছি।

শার্শা সীমান্তের পাঁচভুলোট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার কামাল হোসেনের কাছে বিএসএফ কর্তৃক বাংলাদেশি যুবক আহতের বিষয়টি জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।

শার্শা উপজেলার বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন জানান, বাংলাদেশি যুবক আল আমিন বিএসএফ এর গুলিতে আহত হয়েছে বলে তিনি এলাকাবাসীর মাধ্যমে জানতে পেয়েছেন। সে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক