শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শিক্ষার মানোন্নয়নে সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে মতবিনিময় সভা

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টায় শিক্ষার মান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সম শহিদুল ইসলাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী চান দেশের উন্নয়ন টেকসই করতে শিক্ষিত জগগোষ্টির দরকার। এজন্য সরকার আপনাদের সহযোগিতা দিচ্ছে। নতুন কারিকুলাম বাস্তবায়ন করছে সরকার।

তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক বিজ্ঞান মনস্ক শিক্ষিত সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য সরকার বিনামূল্যে বই দিচ্ছে। দেশ এখন উন্নয়নের রোল মডেল। টেকসই উন্নয়ন ধরে রাখতে হবে। পুরাতন ধারাকে ধরে রাখলে আর হবে না। শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে। সমস্যা কোথায় তা চিহিৃত করতে হবে।

শহিদুল ইসলাম বলেন, কোন পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের মানসিক ইতিবাচক পরিবর্তন হবে তাই করতে হবে। গাইড বই পরিহার করতে হবে। তাদের সাথে বন্ধুর মতো সম্পর্ক করে উৎসাহ দিতে হবে। আদর দিয়ে ভালবাসা দিয়ে তাদের বোঝাতে হবে। বিদ্যালয়ে আধুনিক পদ্ধতিতে সরকার মাল্টিমিডিয়া ক্লাস নেয়ার সকল ব্যবস্থা করে দিয়েছে।

তিনি বলেন, স্মার্ট ক্লাসরুম, স্মার্ট বোর্ড, শেখ রাসেল স্কুল অব ফিউচার, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা ল্যাবসহ চারতলা ভবন, আধুনিক বিজ্ঞানাগার ও সমৃদ্ধ লাইব্রেরি দিয়েছে সরকার। যাতে শিক্ষার্থীরা সুন্দর ও মনোরম পরিবেশে আরও বেশি শিখতে পারে। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প বলতে হবে। প্রতিভা বিকাশে তাদের উৎসাহ দিতে হবে।

সভাপতি বলেন, শিক্ষার্থীদের মধ্যে লিডারশীপ তৈরি করতে হবে। সামাজিক অবক্ষয় থেকে বের করে নৈতিকভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। বাল্যবিাহকে চিরতরে বিদায় করতে হবে। অভিভাবকদের সাথে মতবিনিময় করতে হবে। শিক্ষার উন্নয়নে যা যা দরকার সব সুবিধা দিচ্ছে সরকার। আমাদের শুধু সেগুলোর সদ্ব্যবহার করতে হবে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। শিক্ষক-কর্মচারীদের কোন সমস্যা থাকলে তা সাথে সাথে জানাতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, বিদ্যোৎসাহী সদস্য মো. আব্দুল হামিদ বাবু, অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, শিক্ষক প্রতিনিধি এসএম শহীদুল ইসলাম, মো. নজিবুল ইসলাম, শামীমা আক্তার, সহকারী শিক্ষক মো. হাফিজুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম, গীতা রাণী সাহা, খালেদা খাতুন, ভানুবতী সরকার, দেবব্রত ঘোষ, মৃনাল কুমার বিশ্বাস প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়