রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শুরু হলো বাজেট অধিবেশন

শুরু হয়েছে জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশন।

বুধবার (২ জুন) কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়।

মহামারির কারণে সংক্ষিপ্ত এই অধিবেশন চলবে ১২ কার্যদিবস।

অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (০৩ জুন) বিকেল ৩টায় ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন।
আলোচনা শেষে ৩০ জুন সংসদে বাজেট পাস হবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বাজেট অধিবেশন ঘিরে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধিতে। অধিবেশনে যারা থাকবেন, করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। বাজেট অধিবেশনের কোন কার্যদিবসে কোন সংসদ সদস্য যোগ দেবেন, তা হুইপের দপ্তর থেকে জানানো হয়েছে। বয়স্ক ও অসুস্থ সদস্যদের অধিবেশনে যোগ দিতে নিরুত্সাহিত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একজন সংসদ সদস্য তিন থেকে চার কার্যদিবস অধিবেশনে যোগ দেবেন। এ জন্য করোনার ‘নেগেটিভ’ সনদ লাগবে। অধিবেশন কক্ষে আসন বিন্যাস করা হয়েছে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে বাজেটের নথি সংগ্রহে সাংবাদিকরা ৩ জুন সংসদে প্রবেশের সুযোগ পাবেন।

জানা গেছে, আগামী বাজেটের আকার ছয় লাখ কোটি টাকার বেশি। চলতি অর্থবছরের ছিল পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা। আর স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট, অর্থাৎ ১৯৭২-৭৩ সালে বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা।

একই রকম সংবাদ সমূহ

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রীবিস্তারিত পড়ুন

  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি