শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে নিখোঁজ সন্তানের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ কর্তৃক নিখোঁজ হওয়া সন্তানের সন্ধাদের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পিতা।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান আশাশুনি উপজেলার সোনাতনকাটি গ্রামের মৃত এরফান সরদারের পুত্র রিয়াছাত সরদার।

লিখিত অভিযোগে তিনি বলেন, আমি একজন গরিব অসহায় শ্রমিক শ্রেণির মানুষ। জমি জমা সংক্রান্ত বিষয়ে একই এলাকার মৃত তাহের সরদারের পুত্র ছলেমান, ছলেমান সরদারের পুত্র কামরুল সরদার, সিরাজুল সরদারগংয়ের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিষয় নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। আমাদের সর্বশান্ত করতে ১০ বছরের ব্যবধানে ৩টি মামলা দায়ের করেছেন তারা। সম্প্রতি আমি জীবিকার তাগিদে সুদুর বরিশাল জেলায় কৃষাণ খাটতে যাই। বাড়িতে আমার একমাত্র পুত্র রিয়াদ সরদার ও তার মাতা ছিলো। গত ২৫/০৫/২০২১ ইং তারিখ মঙ্গলবার রাতে মসজিদ থেকে ঈশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে রাত ৮.৪৫ মিনিটের সময় কোপাত সানার কন্যা শাহানারা বেগমের বাড়ির পিছনে পৌছালে পূর্ব থেকে উৎপেতে থাকা ছলেমান, ছলেমান সরদারের পুত্র কামরুল সরদার, সিরাজুল সরদার, কামরুল সরদারের পুত্র নয়ন সরদার, কাদের মোড়লের পুত্র আমিনুর মোড়ল, মাকছুদুর রহমান সানার পুত্র মাহফুজুর রহমান বাবুসহ ৮/১০ জন ব্যক্তি আমার কিশোর পুত্র রিয়াদের পথরোধ করে বেধড়ক মারপিট করতে থাকে। তার ডাকচিৎকারে পাশবর্তী শাহানারা বেগম ছুটে আসে তাদের মারপিটে বাধা দেওয়ার চেষ্টা করলেও মহিলা মানুষ হওয়ায় হামলারাকারিরা তাকে হুমকি-ধামকি প্রদর্শন করে তাড়িয়ে দেয়। নদীর বাধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ায় এলাকায় মানুষের উপস্থিতি কম থাকায় তাদের হাত থেকে আমার সন্তানকে কেউ উদ্ধার করতে পারেনি। মারপিটের এক পর্যায়ে আমার সন্তানকে সিরাজুলের বাড়িতে নিয়ে ১ রাত এবং ১ দিন আটকে রেখে পরের রাত্রে মটরসাইকেল যোগে সাতক্ষীরার শহরের দিকে নিয়ে আসে। এরপর থেকে প্রায় ৭দিন ধরে আমার পুত্রের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। আমি খবর পেয়ে এলাকায় ফিরে বিস্তারিত জানতে পারি। আমি ধারনা করছি উল্লেখিত ব্যক্তিরা আমার পুত্রকে বেধড়ক পিটিয়ে গুম করে রেখেছে।
জমি জমার বিরোধে উল্লেখিত পর সম্পদলোভীরা আমার একমাত্র সন্তানের বড় ধরনের কোন ক্ষতি করেছে না সেটি বুঝতে পারছি না। এদিকে প্রায় ৭ দিন অতিবাহিত হলেও আমাদের একমাত্র পুত্র সন্তানের কোন সন্ধান না পেয়ে আমি এবং আমার স্ত্রী মানষিকভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়েছি। এরপরও উল্লেখিত ব্যক্তিরা উল্টো আমাকেও খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে যাচ্ছে।

তিনি একমাত্র পুত্র সন্তানকে ফিরে পেতে এবং এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপার মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন