বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার বিচারের দাবিতে আশাশুনিতে বিএনপির অবস্থান কর্মসূচি

আশাশুনি ব্যুরো : গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে আশাশুনিতে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার বিকেলে আশাশুনি সদরের বাজার চান্নিতে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম। উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবয়ক শেখ আব্দুর রশীদ, নুরুল হক খোকন, রাশেদ আহমেদ খোকা, আব্দুল আলিম, রবিউল আউয়াল ছোট, তুহিন উল্যাহ, আজহারুল ইসলাম মন্টু, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ব্দুল মালেক (শ্রীউলা), মঞ্জুরুল ইসলাম (কুল্যা), সদস্য সচিব এ্যাড. খোরশেদ আলম, শাহ আলম (প্রতাপনগর), বোরহান উদ্দিন বুলু (খাজরা), সদস্য সচিব ইউনুছ আলী, আহসান হাবীব (শোভনালী), উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম, সাদিক আনোয়ার ছট্টু, সরদার রুহুল আমিন, আব্দুর রহিম, কৃষক দলের আহ্বায়ক লিয়ায়াকত হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন, জাসাস এর আহবায়ক কাজী আসাদ, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ। বক্তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে খুন, গুম, দুর্নীতি ও লুটপাটের রাজনীতি থেকে শেখ হাসিনাকে বিদায় নিতে বাধ্য করা হয়েছে। নতুন করে ষড়যন্ত্র করলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না এবং রাজপথে থেকে তা প্রতিহত করা হবে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
  • ডেপুটি স্পিকারের সঙ্গে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্যের সাক্ষাৎ
  • ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল