শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরের কৈখালীতে গৃহবিবাদের জেরে যুবকের আত্মহত্যা

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর : শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মো. ইয়াসিন আলী (৩৮) পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিনের প্রথম বিয়ে হয় মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামে। এই সংসারে এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। তবে দাম্পত্য কলহের কারণে দুই বছর আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামে দ্বিতীয় বিয়ে করেন।

প্রথম স্ত্রীর সন্তানদের খরচ বহন করা নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রায়ই তার মনোমালিন্য হতো। ইয়াসিন পেশায় ভাটা শ্রমিক ও নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কয়েক মাস আগে তিনি ভাটায় কাজ করতে যান এবং গত ২৩ মার্চ বাড়ি ফেরেন। সেদিন রাতেই ছোট স্ত্রীর সঙ্গে আবারও কলহ হয়।

এক পর্যায়ে মোবাইল ফোনে স্ত্রীকে আত্মহত্যার কথা জানান ইয়াসিন। খবর পেয়ে স্ত্রী ও তার পরিবারের সদস্যরা ছুটে আসেন। প্রথমে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়ার চেষ্টা করলেও স্থানীয়রা তাকে বাধা দেন। পরে নদী সাঁতরে পার হয়ে কালিঞ্চী গ্রামের চরে গাছের সঙ্গে গলায় ফাঁস দেন তিনি।

সকালে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। শ্যামনগর থানার ওসি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠান।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে ‘অধিকার ও এ্যাডভোকেসি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা : জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ

সাতক্ষীরার শ্যামনগরে বাগদা চিংড়ির রেণু উৎপাদনকারী ওশান হ্যাচারিতে ২৫০ কিলোওয়াট ক্ষমতার হাইব্রিডবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • শ্যামনগরের গাবুরায় ৫০ পরিবারে ব্রতীর ‌বিনামূ‌ল্যে পানির ট্যাংক বিতরণ
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • শ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিন
  • শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের দাবি
  • শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন