সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে মাথায় রেখে ১৫ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ এর আয়োজনে বেসরকারি সংস্থা সিসিডিবি-স্টেপ এন্ড বিল্ড-ইন এবং কারিতাস খুলনা অঞ্চল কর্তৃক পরিচালিত এফসিসিপি-৩ প্রকল্প এর সহযোগিতায় দিনব্যাপি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠান উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে এলাকা ঘুরে আবার পরিষদে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে আলচনা সভা দিয়ে শেষ করা হয় । আলোচনায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন “ বুড়িগোয়ালিনী বাংলাদেশের একটি দক্ষিন-পশ্চিম অঞ্চলের উপকূলীয় দুর্যোগ ঝুঁকিপুর্ণ এলাকা। এখানে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ ঘটে। যার পরিমাণ ও মাত্রা দিন দিন বেড়েই চলছে। আমাদের সচেতন হতে হবে এবং সঠিক ভাবে দুর্যোগ মোকাবেলা করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে হবে ” এই সময় উক্ত দিনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্প এর প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, কারিতাস খুলনা অঞ্চলের এফসিসিপি-৩ প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ শহিদুল ইসলাম। এছাড়া গাবুরা ইউনিয়নে গাইনবাড়িতে সিসিডিবি এর আয়োজনে স্বেচ্ছায় মাটির রাস্তা সংস্কার, পরিষ্কার পরিচ্চন্নতা প্রতিযোগিতা এবং কমিউনিটিতে বর্নাঢ্য শোভাযাত্রা ও প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভার পাশাপাশি বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বূড়িগোয়ালিনী এবং গাবুরাতে প্রায় ২৭০ জন লক্ষিত জনগোষ্ঠী সহ অন্যান্য স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর