বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের  প্রশিক্ষণ ও উদ্ধার সামগ্রী বিতরণ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৭আগস্ট) সকাল ১০ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে শুরু হওয়া দুই দিনব্যাপী প্রশিক্ষণের আজ (২৮ আগসট) বিকাল ৪ টায় সমাপনী অনুষ্ঠানে উদ্ধার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন প্রানেল চেয়ারম্যান জি. এম আব্দুর রউফ, সহায়ক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং মাঠ সংগঠকগণ প্রমূখ।
উক্ত প্রশিক্ষণ সমাপনীতে প্রধান অতিথি বলেন, উপকূলে নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫, ৬ ও ৯ নং ওয়ার্ড সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। এখানে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন করা খুবই প্রয়োজন ছিল। সিসিডিবি কর্তৃক আয়োজিত ২ দিন ব্যাপী প্রশিক্ষণ ফলপ্রসূ হয়েছে। সিসিডিবি ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জন্য যে উদ্ধার সামগ্রী দিয়েছেন সেগুলো দুর্যোগের সময় ব্যবহার করলে জনগণের ক্ষয়-ক্ষতির পরিমান কমে আসবে। এধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি ।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ