শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন

“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অফ সুইডেনের আর্থিক সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া)।

প্রকল্পের আওতায় মঙ্গলবার (১১ মার্চ) সকাল দশটায় ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী ও কিশোর কিশোরী দলের সদস্যদের নিয়ে সাইকেল র‍্যালি, মানববন্ধন, কুইজ প্রতিযোগিতা বালিশ বদল খেলা এবং গাবুরা ইউনিয়ন এর ডালিয়া ইয়ুথ দলের সদস্যদের আয়োজনে নারীর প্রতি পারিবারিক সহিংসতার কুফল সম্পর্কিত নাটক আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য জনাব ফাতেমা খাতুন। সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সাধারণ সম্পাদক জনাব শাহানারা পারভীন।

প্রজেক্ট অফিসার সুলতা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন যমুনা নারী দলের সভাপতি জনাব সাবিনা খাতুন সমাজসেবক রবিউল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী জনাব সুব্রত অধিকারী। প্রধান অতিথি বলেন আমাদের দেশে বর্তমানে নারী নির্যাতনের মাত্রা অনেক বেশি। এই নির্যাতন বন্ধ করতে হলে সবার আগে পুরুষদের এগিয়ে আসতে হবে আমরা আজ ঘরে বাইরে নারীরা কেউই নিরাপদ নই।

তাই আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকেই সচেতন হতে হবে। সভাপতি বলেন কিছুদিন আগে মাগুরায় সাত বছরের একটি কন্যা শিশু ধর্ষণের শিকার হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। আজকের এই নারী দিবসের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সবশেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান