মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি জব্দ

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে জেলি পুশকৃত ২১০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার খাগড়াঘাট এলাকায় মোহাম্মদ আতাউর রহমান মোড়লের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

ডিজিএফআইয়ের শ্যামনগর উপজেলার প্রতিনিধি সার্জেন্ট মো. আল মামুনের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অভিযানিক দল এ অভিযান চালায়। অভিযানে প্রায় ২৫০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়, যার মধ্যে ২১০ কেজিতে জেলি পুশ করার প্রমাণ মেলে।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে অবৈধভাবে চিংড়িতে জেলি পুশ করার কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ—সিরিঞ্জ, মেডিসিন ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় হাতেনাতে আটক করা হয় গুমানতলী গ্রামের কওসার মোড়লের ছেলে মোহাম্মদ আতাউর রহমান মোড়ল (৪৫) এবং খগড়াদানা গ্রামের শওকত মোল্লার মেয়ে নাসিমা বেগম (৩৫) কে।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন, তারা বিভিন্ন স্থানে এই ধরনের জেলি পুশকৃত চিংড়ি সরবরাহ করতেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানের পরিধি আরও বিস্তৃত করা হয় এবং অন্যত্রও অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনীর সংশ্লিষ্ট সূত্র।
ঘটনার পরপরই শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটককৃত দুজনকে এক লাখ টাকা করে জরিমানা করেন। অনাদায়ে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। পরে জরিমানার টাকা পরিশোধের মাধ্যমে তারা মুক্তি পান।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। জনস্বাস্থ্যের ঝুঁকি ও ভোক্তা অধিকার রক্ষায় এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি ওবিস্তারিত পড়ুন

অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল

নারী কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামী থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ