বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্রীউলায় শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান

সাতক্ষীরার আশাশুনি উপজেলার মাড়িয়ালাস্থ উদারতা’র প্রধান কার্যালয় থেকে উদারতা যুব ফাউন্ডেশন–এর উদ্যোগে শ্রীউলা ইউনিয়নের এক শতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাপক উৎসাহ ও মানবিক পরিবেশে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রমজানকে সামনে রেখে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ ও ১ কেজি ভোজ্যতেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ তাঁর বক্তব্যে বলেন, “উপকূলীয় অঞ্চলে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবিক দৃষ্টান্ত উদারতা যুব ফাউন্ডেশন স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের সচেতন তরুণরা এভাবে এগিয়ে এলে দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”

তিনি আরও বলেন, “সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সম্মানিত অতিথি আশাশুনি সরকারি কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম বলেন, “মানবিক সহায়তা কেবল দান নয়, এটি সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। তরুণ প্রজন্মকে এ ধরনের কাজে সম্পৃক্ত করা গেলে সমাজে সহমর্মিতা ও নৈতিকতার চর্চা আরও বিস্তৃত হবে।”

উপজেলা সমবায় কর্মকর্তা সন্ন্যাসী কুমার মন্ডল তাঁর বক্তব্যে বলেন, “সমবায় ও সামাজিক উদ্যোগের সমন্বয়ে দরিদ্র জনগোষ্ঠীর জন্য টেকসই সহায়তা কাঠামো গড়ে তোলা সম্ভব, আর উদারতার এ উদ্যোগ সেই ভাবনাকে শক্তিশালী করছে।”

ইউনিয়ন সমাজকর্মী মৃনাল কান্তি স্বর্ণকার বলেন, “গ্রামীণ পর্যায়ে নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করলে অসহায় পরিবারগুলো নতুনভাবে বেঁচে থাকার সাহস পায়, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।” অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উদারতার নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমি সবসময় উপকূলীয় প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সচেষ্ট। সমাজের বিত্তবানদের সহযোগিতা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টায় এ ধরনের মানবিক কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও আমি ধারাবাহিকভাবে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত রাখব।”

তিনি আরও জানান, রমজান উপলক্ষে আরও বিস্তৃত পরিসরে সহায়তা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন–এর সভাপতিত্বে এবং আবু তাহেরের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। অনুষ্ঠানে দেলোয়ার, মোহাইমিনুল, আরিফ বিল্লাহ, সুমাইয়া, জুবায়ের, আকাশ, সুমন,হারান, নজরুলসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

বক্তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং এ ধরনের মানবিক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া