শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ষড়যন্ত্রের স্বীকার হোটেল রাজ’র মালিক রেজাউল ইসলাম, সুষ্ঠ তদন্তের দাবী পরিবারের

হোটেল রাজ’র মালিক রেজাউল ইসলামকে নিয়ে ষড়ষন্ত্র করছে একটি কুচক্রী মহল। তার ব্যবসার সুনামসহ মান সম্মান নষ্ট করতে পিছন থেকে ষড়যন্ত্র করছে একটি মহল। সাতক্ষীরার শহরের মুনজিতপুরস্থ গোলাপ গাজীর ছেলে হোটেল রাজ’র স্বত্বাধিকারী বিশিষ্ট হোটেল ব্যবসায়ী রেজাউল ইসলামের প্রথম স্ত্রী দুই সন্তান রেখে মারা যাওয়ায় তিনি পারিবারিকভাবে ইসলামী শরীয়ত মোতাবেক ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন পুরাতন সাতক্ষীরার ডাঙ্গীপাড়ার মুছা সরদারের কন্যা রেবেকা খাতুনকে।

হোটেল রাজ’র স্বত্বাধিকারী রেজাউল ইসলাম বলেন, আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর রেবেকার পরিবার বলেন, রেবেকা নিঃসন্তান, তার কখনও কোন সন্তান হবেনা। সে বন্ধ্যা। এই শর্তে আমি নগদ ৫ হাজার টাকাসহ ১ লক্ষ টাকা কাবিনে বিবাহ করি রেবেকাকে। আমার সংসারে আসার আগেও রেবেকা খাতুন কোন সন্তানের জন্ম দিতে সক্ষম না হওয়ায় এর আগেও তার দুই স্বামীর ঘরে সংসার ভেঙেছে। আমার প্রথম স্ত্রীর দুইটি সন্তান আছে। তাই রেবেকা বন্ধ্যা ও নিঃসন্তান হওয়ায় আমি আমার সন্তানদের কথা ভেবে দুই পরিবারসহ গন্যমান্য ব্যক্তিবর্গের সামনে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। প্রথম দুই বছর ভালোভাবে চলছিল আমাদের সংসার। সে বেশ কিছুদিন যাবৎ আমাকে বলে আসছিল তুমি মারা গেলে আমার কি
হবে। আমি বলেছিলাম মারা যাওয়ার আগে তোমার জন্য আশ্রয়স্থল ও তুমি যেন কিছু করে খেতে পারো সে ব্যবস্থা আমি করে যাবো। গত ৪ মাস আগে কোরবানী জন্য আমি একটি গরু কিনে সমস্ত খরচ দিয়ে রেবেকার বাড়িতে লালন পালন করতে দিয়েছি। গরুটির বর্তমার বাজার মূল্য এক লক্ষ টাকা। বিয়ের দুই বছর পার হতে না হতেই সে আমার কথা অমান্য করে বেশিরভাগ সময় আমার বাড়ি থেকে পিতার বাড়িতে অবস্থান করতো এবং আমার বাড়িতে এসে বিভিন্ন সময় তার প্রয়োজনীয় টাকা নিয়ে চলে যেত। সে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার নির্দেশ অমান্য করে স্বেচ্ছাসেবকের কাজে দুই দিন বাড়ির বাহিরে রাত্রি যাপন করে। তার কিছুদিন পর হঠাৎ সে আমাকে বলে আমি মা হতে চলেছি। সে সাংসারিক জীবনে ও আমার পরিবারে বিভিন্ন কলহ সৃষ্টি করতো। সে আমার নির্দেশ অমান্য করে চলতো। সে নিঃসন্তান ও বন্ধ্যা নারী বলে আমার সাথে চরম প্রতারণা করেছে। অথচ সে কিভাবে সন্তান ধারণ করেছে।

এঘটনায় পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার আমার ভাবমুর্তি নষ্ট ও মানহানী করতে কুচক্রী মহলের সাথে হাত মিলিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এছাড়াও সাংসারিক বিভিন্ন কারণে এবং আমার সাংসারিক জীবনে বনিবনা না হওয়ায় আমি ইসলামী শরীয়ত মোতাবেক গত-১০/০৩/২০২৪
তারিখে তাকে আইনানুগভাবে তালাক প্রদান করেছি। ডিএনএ টেস্টে যদি প্রমাণ হয় তার গর্ভের সন্তান আমার। তাহলে আমি সেই সন্তানের স্বীকৃতি দেব। তবে ঘটনাটির সঠিক তদন্ত করার দাবী জানাচ্ছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুস্থদের মাঝে খাবার বিতরণ ও মেহমানখানার আয়োজনবিস্তারিত পড়ুন

নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, প্রেম, সাম্য ও মুক্তির অবিনাশী সুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা