শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিসমিল্লাহ’ সংযোজন চায় জামায়াত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ ও ‘বিসমিল্লাহির রহমানির রাহিমের’ সংযোজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ষষ্ঠ দিনের আলোচনার মধ্যাহ্নভাগে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ দাবির কথা জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, সিপিবি ও দুই-একটি বাম দল ছাড়া বেশির ভাগ দলই এ প্রস্তাবের সঙ্গে একমত।

ডা. তাহের জানান, সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগে প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) বদলে সাংবিধানিক বিধিবদ্ধ পদে নিয়োগ কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন সাংবিধানিক পদ যেমন- নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পিএসসি ও মহাহিসাব রক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। যেখানে আগের মতো প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় নিয়োগ দেওয়া হবে না।

জামায়াতের এই নেতা বলেন, ‘এর জন্য একটি কমিটি হবে। অনেকে বলেছেন, এতে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে। আমরা মনে করি, এটা ঠিক নয়, বরং এতে ক্ষমতার ভারসাম্য আসবে।’

তিনি বলেন, ‘এই কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়াও প্রধান বিরোধীদলীয় নেতা, দুই কক্ষের স্পিকার, ডেপুটি স্পিকার ও সব বিরোধী দলের প্রতিনিধি এবং রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির প্রতিনিধি থাকবেন।’

বিগত দিনে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার কারণেই এত নৈরাজ্য হয়েছে মন্তব্য করে ডা. তাহের বলেন, ‘সচিবালয়ে এখনো ফ্যাসিস্টের দোসর রয়েছে। তাই এই ব্যবস্থার বিলোপ প্রয়োজন।’

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা

আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। ICT কোচিং সেন্টার বৃহস্পতিবার (৬বিস্তারিত পড়ুন

  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’