বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সবচেয়ে সুখী দেশের তালিকায় বাংলাদেশ পেছাল ১১ ধাপ

গতবছরের মতো এবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান পিছিয়েছে। তালিকায় ১১ ধাপ পিছিয়ে ১২৯তম বাংলাদেশের অবস্থান। এছাড়া টানা সাত বছর ধরে বিশ্বের সুখী দেশগুলোর মধ্যে রাজত্ব করছে উত্তর ইউরোপীয় দেশ ফিনল্যান্ড। আর সবচেয়ে কম সুখী দেশ হল আফগানিস্তান।
খবর সিএনএন এর।

বিশ্বের সুখী দেশ নিয়ে বার্ষিক তালিকা ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪’ এ উঠে এসেছে এ তথ্য। আজ ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবসে বিশ্বের সুখী দেশের তালিকা প্রকাশ করা হয়ে থাকে। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় বিশ্বের ১৪৩টি দেশকে নিয়ে এ সংক্রান্ত জরিপ করা হয়।

শীর্ষ পাঁচে ফিনল্যান্ডের পরের চারটি দেশ হল ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও ইসরায়েল। এছাড়া সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান, গতবারও তারাই সবচেয়ে বাজে অবস্থানে ছিল। পরের চারটি দেশ হল লেবানন, লেসোথো, সিয়েরা লিওন ও কঙ্গো।
এদিকে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে বেশি সুখে আছে শ্রীলঙ্কা (১২৮তম, স্কোর ৩ দশমিক ৮৯৮); ভারত (১২৬তম, স্কোর ৪ দশমিক ০৫৪); মিয়ানমার (১১৮তম, স্কোর ৪ দশমিক ৩৫৪); পাকিস্তান (১০৮তম, স্কোর ৪ দশমিক ৬৫৭) এবং নেপাল (৯৩তম, স্কোর ৫ দশমিক ১৫৮)।

উল্লেখ্য, ২০২৪ সালের প্রতিবেদনে ১২৯তম অবস্থানে থাকা বাংলাদেশ গত বছর ছিল ১১৮-তে। সে হিসাবে এ বছর বাংলাদেশের অবস্থান পিছিয়েছে ১১ধাপ এছাড়া ২০২২ সালে বাংলাদেশ ছিল তালিকার ৯৪ নম্বরে। এর আগে, ২০২১ সালে এ অবস্থান ছিল ৬৮। যদিও ২০২০ সালে বাংলাদেশ এ তালিকায় ছিল ১০৭ নম্বরে।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর