শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সব বিষয়ে বিনয়ী হতে নেতাকর্মীদের প্রতি ছাত্রদলের নির্দেশনা

সামাজিক যোগাযোগমাধ্যমে সব বিষয়ে বিনয়, পরিশীলতা, সহনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্যের মূলনীতি অনুসরণ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।

রোববার (১০ আগস্ট) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে রাকিব-নাছির বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যম গণমানুষের মতপ্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। দিন দিন এর গুরুত্ব ও পরিসর বাড়ছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের দায়িত্বশীলতা, সহনশীলতা, অন্যান্য সব মত ও পথের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট, নারীর প্রতি সম্মান, ধর্মীয় সহাবস্থান ও ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য।

ছাত্রদল বলছে, এ ক্ষেত্রে সংগঠনের আদর্শ, মূলনীতি, সাংগঠনিক চর্চার সঙ্গে সংগতিপূর্ণ আচরণ করা আবশ্যক। নানা মত ও পথের সংগঠনগুলোর সঙ্গে আমাদের মতাদর্শিক পার্থক্য থাকতে পারে, নানা নীতি ও কর্মপন্থার বিষয়ে বিতর্ক হতে পারে, তবে এ ধরনের বিতর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ও সম্মানজনক।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব নারীর প্রতি শ্রদ্ধাশীল বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

রাকিব-নাছির আরও বলেন, আমরা সব সময়ই রাজনীতিতে নারীদের অধিকতর অংশগ্রহণকে উৎসাহিত করি। এই বিষয়ে কেউ সংগঠনের দৃষ্টিভঙ্গির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করলে সংগঠন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আমরা সব ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। মুসলিম জনগোষ্ঠীর পর্দার বিধানের বিষয়ে আমরা পূর্ণ শ্রদ্ধাশীল।

তারা বলেন, বিভিন্ন শিক্ষাঙ্গনে যখন সেক্যুলারিজমের নামে পর্দার ওপর কড়াকড়ি আরোপের চেষ্টা করা হয়েছে, আমরা বারবার তার প্রতিবাদ করেছি এবং আগামীতেও করব। আমাদের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সব বিষয়ে বিনয়, পরিশীলতা, সহনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্যের মূলনীতি অনুসরণ করবেন।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ীবিস্তারিত পড়ুন

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারবিস্তারিত পড়ুন

  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী