বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুহাদ্দিস আব্দুল খালেক

সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে শিবিরের সাবেক দায়িত্বশীলদের অগ্রণী ভুমিকা রাখতে হবে

মামুন হোসেন, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সাতক্ষীরা শহরের লাবসা সাংগঠনিক থানা শাখার সাবেক সদস্য ও সাথীদের নিয়ে “সমৃদ্ধ লাবসা বিনির্মাণ” স্লোগান কে সামনে নিয়ে ঈদ পূর্নমিলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে শহরের তালতলা নিউ সোনারগাঁও কমিউনিটি সেন্টারে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।

লাবসার সাবেক সভাপতি সাঈদ আল শোয়াইবের সভাপতিত্বে ও আরিফুল ইসলামের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা সদর- ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ।

প্রভাষক ওমর ফারুক, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন,সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি ও লাবসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর শহীদুর রহমান,সাংবাদিক আলতাফ হোসেন, লাবসার সাবেক সিনিয়র সভাপতি হযরত আলি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের মধ্যে আগামীর নেতৃত্ব দেখি, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে শিবিরের সাবেক দায়িত্বশীলদের অগ্রণী ভুমিকা রাখতে হবে। লাবসা ইউনিয়নকে ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসেবে প্রস্তুত করার অগ্রনী ভুমিকা নিতে হবে ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক দায়িত্বশীলদের।

প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির প্রধান লাবসার সাবেক সেক্রেটারি হাবিব মাসুদ তার বক্তব্যে জামায়াতে ইসলামীর কাছে লাবসায় সামাজিক কাজের পরিধি বাড়ানোর জন্য গুরুত্ব আরোপ করেন।এছাড়া সৃতিচারণেমুলক বক্তব্য পেশ করেন লাবসার সাবেক সভাপতি সেক্রেটারি বৃন্দ।

প্রোগ্রাম বাস্তবায়নে ছিলেন সাবেক সভাপতি আরিফুল ইসলাম, মামুন হোসেন, আতিক মুজাহিদ, আজহারুল ইসলাম প্রমুখ।লাবসা থানা শাখার প্রথম সিনিয়র সভাপতি সাঈদ আল শোয়াইবের সমাপনীর বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম শেষ হয়। এসময় লাবসা ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি সেক্রেটারি ও সাথীসহ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণে কিছুদিন সময়বিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার