শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা লিগ্যাল এইড অফিসার সালমা আক্তার :

সরকার তৃনমুল পর্যায়ে আইনী সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে

সরকারি খরচে আইনী সহায়তা (লিগ্যাল এইড) কার্যক্রমের সুফল ও গ্রামের অসহায় মানুষদের বিনা খরচে সরকারি আইনী সেবা গ্রহনে উদ্বুদ্ধ করতে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সার্বিক সহযোগিতা করতে হবে। সরকার তৃনমুল পর্যায়ে আইনী সেবা পৌছে দিতে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে নিরলস ভাবে কাজ করছে। মুজিব বর্ষে জেলায় অসহায় মানুষের আইনী অধিকার নিশ্চিত করতে আপনাদের সহযোগিতা করতে হবে।

বুধবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে ‘প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা’ এ্যাকটিভিটি’র আওতায় সাতক্ষীরা জেলা আইন সহায়তা প্রদান কমিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার আয়োজিত ‘সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র যুগ্ন জজ সালমা আক্তার এসব কথা বলেন। এসময় তিনি সকলের উদেশ্যে বলেন, আইন সবার জন্য সমান, এখানে ধনী-গরীবের কোন ভেদাভেদ নেই। সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে অসহায়, গরীব মানুষদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে। এলাকার কোন গরীব বা অসহায় মানুষ সমস্যায় পড়লে আপনারা নির্ভয়ে তাদেরকে জেলা লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে দেবেন। আপনাদের সহযোগিতা পেলে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সাতক্ষীরার সকল মানুষের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান সম্ভব হবে।

গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথি আইনগত সহায়তা প্রদান আইন ২০০০ এবং সরকারি লিগ্যাল এইড কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আইন সহায়তা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর এবং পরামর্শ প্রদান করেন।
ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরিফুল আলম মিলন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মর্জিনা বেগম।

পিপিজে-সাতক্ষীরা এ্যাকটিভিটি’র প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুস আলীর পরিচালনায় ‘সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী’ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধানদিয়া ইউপি সচিব, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সকল সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পিপিজে এ্যাকটিভিটি’র প্রোগ্রাম অফিসার হাসী রানী কুন্ড, রাজিব কামাল, মেহেদী হাসান ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ কয়েক শত অসহায়, গরীব নারী ও পুরুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ” এইবিস্তারিত পড়ুন

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে তালায় সংবাদ সম্মেলন, পরে এলাকাবাসীর সমাবেশ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: দৈনিক পত্রিকায় প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেবের সঙ্গে সৌজন্যবিস্তারিত পড়ুন

  • তালা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদকের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • তালার ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ
  • মোস্তাফিজুর রহমান রেন্টুকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ, তালা প্রেসক্লাবের তীব্র নিন্দা
  • তালা উপজেলা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি; আহ্বায়ক রুমি, সদস্য সচিব রাকিবুল
  • তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ
  • খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২