রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক মাহফুজের হত্যাপ্রচেষ্টাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগীয় শাখার আয়োজনে জয়যাত্রা টিভির যশোর জেলা প্রতিনিধি ও প্রজন্ম ৭১ পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং বাংলাদেশ প্রেসক্লাব কেশবপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের হত্যা প্রচেষ্টাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বৃহস্পতিবার বিকালে খুলনার শিরোমনির মেইন সড়কে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জানাগেছে, উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের চাউল চুরির অভিযোগে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রজন্ম ৭১ পত্রিকা-সহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদের প্রকাশের জের ধরে গত ২৫ জুন সকালে ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিরা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজকে হাতুড়ী পেটা করে হত্যার চেষ্টা করে। এসময় হামলাকারীরা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের কাছে থাকা ব্যাবসায়িক ৫৫ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নেয় এবং মোটর সাইকেল ভাংচুর করে আরো ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এব্যাপারে সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজ বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু থানা পুলিশ কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি।

এদিকে সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের উপর হামলাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বৃহস্পতিবার বিকালে খুলনার শিরোমনির মেইন সড়কে মানববন্ধন করেছে বাংলাদশ প্রেসক্লাব খুলনা বিভাগীয় শাখার নেতৃবৃন্দ।

মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগীয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমান, বাংলাদেশ প্রেসক্লাব খুলনা জেলা শাখার আহŸায়ক বদরুল আলম, কেশবপুর উপজেলা শাখার সভাপতি এস আর সাঈদ, বটিয়াঘাটা শাখার সভাপতি ইমরান হোসেন সুমন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি আরিফুজ্জামান নয়ন, সাধারণ সম্পাদক সরদার বাদশা, দিঘলিয়া শাখার সভাপতি মনিরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদিক শামীমুল ইসলাম প্রমুখ।

বক্তরা অবিলম্বে বাংলাদশ প্রেসক্লাব কেশবপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের হত্যাপ্রচেষ্টাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের আইনের আওতায় এনে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক