শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাংবাদিক মুনসুর রহমানকে মারপিটসহ খুন জখমের হুমকির প্রতিবাদ সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সরকারি কলেজ প্লাটিনাম জুবলি অনুষ্ঠানের নিবন্ধন ফি পুন:বিবেচনার জন্য গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করার কারণে হোয়াটস্ অ্যাপ গ্রুপ প্লাটিনাম জুবিলি আইডি… থেকে অত্র কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মো: মুনসুর রহমানকে মারপিটসহ খুন জখমের হুমকি দিয়েছেন অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনার প্রতিকার চেয়ে সাংবাদিক মো: মুনসুর রহমান সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন যার নং-১৫১২, তারিখ-২৭ ডিসেম্বর ২০২৪। সাধারণ ডায়েরি করার এক দিন পরও প্রশাসনের দৃশ্যমান কোন উদ্যোগ লক্ষনীয় নয়। তাই এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ করেছে সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশন। সাথে সাথে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি হুমকিদাতাদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) রাতে সংবাদপত্রে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম (বাবলু), সহ-সভাপতি শেখ হাসান গফুর, সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক এম ইদ্রিস আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মুজাহিদ, অর্থ সম্পাদক আহাদুর রহমান জনি, দপ্তর সম্পাদক কাজী ফখরুল ইসলাম রিপন, প্রচার সম্পাদক ইঞ্জি. রুস্তম হাসান রিপন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, সদস্য আক্তারুল ইসলাম, লাল্টু হোসেন, জাহাঙ্গীর সরদার, শরিফুল ইসলাম জুয়েল, মারুফ আহম্মদ খান শামিম, কামাল হোসেন, তুহিন হোসেন, আশিক সরদার, আব্দুল্লাহ আল মাহফুজ প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

তালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর রহমান

জলদস্যুদের হামলা ও হুমকি, খাসজমি বন্দোবস্ত, পানি সংকট এবং নদী-খালের নাব্যতাসহ নানাবিস্তারিত পড়ুন

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

  • স্বাস্থ্য খাতে ৪৩ হাজার ৩৯০ জন নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
  • পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির
  • অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • প্রধানমন্ত্রীকে কটূক্তি : সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, তোলা হলো আদালতে
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • সমাজবিরোধী অপশক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠে: প্রধানমন্ত্রী
  • দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • পে-স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া মুদ্রণে
  • প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ
  • ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত