বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাকিব আল হাসান বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন: নিপুণ রায়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্রিকেটার সাকিব আল হাসানের জাতীয়তাবাদী আন্দোলন বা বিএনএমে যোগ দেওয়া সংক্রান্ত একটি খবর সামনে আসার পর রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে। সেই আলোচনায় এবার ঘি ঢেলেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

তিনি দাবি করেছেন, দ্বাদশ নির্বাচনের আগে সাকিব আল হাসান বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে বিএনপিতে নেওয়া হয়নি।

মঙ্গলবার রাতে বেসরকারি একটি টেলিভিশনে সমসাময়িক রাজনীতির নানা ইস্যুতে টকশোতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন নিপুণ রায়।

নিপুণ রায় বলেন, সাকিব আল হাসানের বিএনএম যোগ দেওয়া ইস্যুটি পরিস্কার করেছেন মেজর (অব.) হাফিজ। বিএনএমের যিনি সাধারণ সম্পাদক ছিলেন তাকে নিয়ে সাকিব আল হাসান গিয়েছিলেন মেজর হাফিজের কাছে। তাছাড়া অনেকভাবে প্রস্তাব দিয়েছিলেন সেটিও নাকচ করে দিয়েছেন মেজর হাফিজ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়ের পুত্রবধূ নিপুন আরও বলেন, সাকিব আল হাসানকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ এই সাকিব আল হাসান বিএনপিতে আসার জন্য নির্বাচনের আগে আমার সঙ্গেও দেখা করেছেন। বিএনপিতে যোগ দেবেন বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে গিয়ে সশরীরে দেখা করতে চেয়েছিলেন।

বিএনপিতে যোগ দেওয়ার জন্য সাকিব কখন যোগাযোগ করেছিল?
—এমন প্রশ্নের জবাবে নিপুণ রায় বলেন, নির্বাচনের আগে শ্রীলংকার সঙ্গে যখন ম্যাচ হয় তখন সাকিব আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এই সাকিব আল হাসানকে আমি সম্মান করি, কারণ তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন উজ্জ্বল নক্ষত্র। তবে তিনি স্বার্থের বাইরে কখনো চিন্তা করেন না। এটাকে ঘৃণা করি। আজকে সাকিবের সঙ্গে মেজর হাফিজকে জড়ানো হচ্ছে এটা সরকারের একটা উচ্ছ্বাস।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারাও জানেন সাকিব আল হাসান কোন কোন ঘাটের পানি খেয়ে এসেছেন। সাকিব অন্তত দশ ঘাটের পানি খেয়েছেন।

এর পরও আওয়ামী লীগের বক্তব্য অনুযায়ী সাকিব অন্য জায়গায় চলে যেতে পারেন। এ কারণে তখন শিখরকে সরিয়ে সাকিবকে মনোনয়নের সিদ্ধান্ত হয়।

নিপুন বলেন, সাকিব আল হাসান তারেক রহমানের সঙ্গে স্কাইপিতে কথা বলতে চেয়েছিলেন। আমার নেতা তাকে সময় দেননি। এটার প্রমাণ চাইলে সাকিব আল হাসানের বাসার ভিডিও চেক করেন। চেক করলে আরও অনেক কিছু পাবেন।

তার সঙ্গে কীভাবে সাকিবের যোগাযোগ সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন নিপুণ রায়। তিনি বলেন, আমার বাবার বাড়ি মাগুরা। এই সূত্র ধরে আমার ভাইয়ের মাধ্যমে সাকিব আমার সঙ্গে যোগাযোগ করেন।

তারেক রহমানের সঙ্গে যোগাযোগের জন্য আমাকে মাধ্যম হিসেবে বেছে নেন সাকিব। উনি ভেবেছিলেন কোথায় গেলে সুবিধা পাবেন। কারণ সুবিধাবাদী লোকেরা সব সময় সুযোগ খোঁজেন। একইভাবে বিএনএমের সাধারণ সম্পাদককে নিয়ে মেজর হাফিজের কাছে গিয়েছিলেন। সেখানেও তিনি পাত্তা পাননি। পরে আওয়ামী লীগ নৌকা দিল তখন সেখানে উঠে গেলেন।

প্রসঙ্গত, সাকিব আল হাসান আওয়ামী লীগের টিকেটে মাগুরা-১ থেকে নির্বাচন করেছেন, জয়লাভও করেছেন। নমিনেশন নেওয়ার সময় দলের প্রাথমিক সদস্য হয় সাকিব। এর আগে সাকিব দলের কেউ ছিলেন না। নমিনেশন দেয়ার সময় প্রাথমিক সদস্য পদ দেয় আওয়ামী লীগ।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী