বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগর ইউনিয়ন পাটকেলঘাটার আওতাধীন হচ্ছে -এটি অপপ্রচার

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: কলারোয়ার জয়নগর ইউনিয়রবাসির কাছে একটি আতঙ্কের নাম পরিবর্তন! ১নং জয়নগর ইউনিয়ন পরিবর্তিত হয়ে নতুন ঘোষিত উপজেলা পাটকেলঘাটার আওতাধীন হচ্ছে বলে একটি অপপ্রচার ছড়িয়ে পড়েছে জয়নগরে। এই অপপ্রচার জয়নগর ইউনিয়নের সর্বত্র বহুল আলোচিত বিষয়।

জানা গেছে যেটি মিথ্যা ও অপপ্রচার ছাড়া কিছুই না।

বুধবার (২০ মার্চ) জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহা তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেটি হুবুহু তুলে ধরা হলো।

সুপ্রিয় জয়নগর ইউনিয়ন বাসী, আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। ইতিমধ্যে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক এ জয়নগর ইউনিয়ন পাটকেলঘাটা উপজেলার আওতাভুক্ত হচ্ছে মর্মে জানতে পেরেছেন কিন্তু এটা সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার।
কিছু স্বার্থনেস্বী মহলের মুখরোচক গল্প।

ইতিমধ্যে আমি মাননীয় সংসদ সদস্য জনাব ফিরোজ আহমেদ স্বপন ভাইয়ের সাথে এ বিষয়ে বিস্তারিতভাবে কথা বলে জানতে পেরেছি, এটা সম্পূর্ণ ভুল, মিথ্যা ও বানোয়াট।

তাই এ বিষয়ে কোনরকম বিভ্রান্তিমূলক অপপ্রচার না চালানোর জন্য এবং এ বিষয়ে চিন্তা ভাবনা না করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে ১ নং জয়নগর ইউনিয়ন নিয়ে যদি কোন ষড়যন্ত্র চলে ইউনিয়নের সকল জনগন নিয়ে আমি আন্দোলন সংগ্রাম করার জন্য সর্বদা প্রস্তুত।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান