বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরাতে আন্তর্জাতিক আদিবাসি দিবস পালিত

৯ আগষ্ট ২০২৫ শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা পাকাপোলের মোড়ে বেসরকারী উন্নয়ন সংগঠন স্বদেশ, এইচআরডিএফ, সিডো সংস্থা, বারসিক,সিএসও এইচআরডি কোয়ালিশন সাতক্ষীরা, বাংলাদেশ মহিলা পরিষদ,সাতক্ষীরা, সৃজনী মহিলা লোক কেন্দ্র, আশা লোক কেন্দ্র,হেড, ক্রীসেন্ট, নবদিগন্ত,সুন্দরবন ফাউন্ডেশন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আন্তর্জাতিক আদিবাসি দিবস পালন করে। দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও পথসভায় আদিবাসিদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানানো হয়।

স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত এবং সিডো সংস্থার পরিচালক শ্যমলবিশ্বাস এর সিঞ্চালনায় মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন উন্নয়ন কর্মি বজলুর রহমান,বিশেষ সামাজিক প্রতিনিধি বায়োজিদ হাসান, যুব প্রতিনিধি ইসাত হোসেন,হৃদয় মন্ডল,জাহাঙ্গীর হোসেন,বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরার সহসভাপতি শামিমা সুলতানা, প্রফেসর ইদ্রিস আলী প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, বিশ্ব আদিবাসী দিবস পালনের উদ্যোগ নেওয়া হয় ১৯৯৪ সালে।জাতিসংঘের সাধারণ পরিষদ আদিবাসী জনগোষ্ঠীর ওপর ক্রমবর্ধমান বৈষম্য এবং তাদের অধিকারের জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৯ আগস্ট দিনটিকে বিশ্ব আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। প্রথম বিশ্ব আদিবাসী দিবস পালিত হয় ১৯৯৫ সালের ৯ আগস্ট। এই দিনটি নির্বাচিত হয়েছিল কারণ ১৯৮২ সালের এই দিনে জাতিসংঘে আদিবাসী জনগোষ্ঠীর মানবাধিকার নিয়ে আলোচনা শুরু হয়েছিল। বিশ্ব আদিবাসী দিবস পালনের প্রধান উদ্দেশ্য হলো আদিবাসী জনগোষ্ঠীর সম্মান, অধিকার, এবং সংস্কৃতি রক্ষা করা।

আদিবাসীরা প্রতিনিয়ত বৈষম্য, ভূমি দখল এবং অধিকার হরণের শিকার হন। তাদের জীবনযাত্রা, সংস্কৃতি এবং ভাষা প্রায়শই অবহেলিত এবং হুমকির সম্মুখীন হয়। জাতিসংঘের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে বিশ্ববাসীর সংহতি সৃষ্টি করা এবং তাদের উন্নয়নের পথে এগিয়ে নিতে সহায়তা করা।

আদিবাসিরা দিনদিন পিছিয়ে পড়ছে, তারা তাদের নিজস্ব সংস্কৃতি সহ ভুমির অধিকার হারাচ্ছে। ভমির অধিকার ও সংস্কৃতি বজায় রাখতে তাদের সাংবিধানিক স্বীকৃতির প্রয়োজন। সরকারভিাবে তাদেরকে ক্ষুদ্র জাতী ও নৃগোষ্ঠী বলা হচ্ছে সেটা তাদের অস্তিত্ব সংকট সৃষ্টি করে। আধুনিককতার প্রযুক্তির যুগে তাদের অভিগম্যতা সৃষ্টির মাধ্যমে এগিয়ে নিতে হবে।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী