বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরাযর কুখরালী মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসায় সহ-সুপারসহ ৫ পদে নিয়োগের মাধ্যমে হাতিয়েছেন ৭৬ লক্ষ টাকা। এনিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার মাদ্রাসার সাবেক সভাতি মো. আসাদুজ্জামান খোকন বিভিন্ন মহলে দৌঁড়ঝাপ শুরু করেছেন। খোকনের দূর্ণীতির সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের কিছুক্ষণ অবরুদ্ধ করে রেখেছিলেন দূর্ণীতিবাজ খোকনের পরিবার।
স্থানীয় এলাকাবাসী ও মাদ্রাসর শিক্ষকদের সাথে কথা বলে জানাযায়, সাবেক আওয়ামীলীগ নেতা মো. শহিদুল ইসলামের পুত্র আসাদুজ্জামান খোকন স্বজনপ্রীতি করে ৭৬ লক্ষ টাকার বিনিময়ে বিভিন্ন পদে ৫জনকে নিয়োগ দেন। এর মধ্যে ভাবি কোটায় নিয়োগ দেন তার ভাবিকে।
কুখরালী এলাকার বাসিন্দা মো. মোস্তফা গাজী বলেন, খোকন ও তার বাপের কথা বলতে গেলে লিখে শেষ করতে পারবেন না। জমি দখল, ঘের দখলসহ কাউন্সিলর থাকাকালীন পৌরসভার রাস্তাঘাট মেরামত ও তৈরী করার নাম করে পৌরসভা থেকে লক্ষ লক্ষ টাকা নয়ছয় করেছে শহিদুল তারই ধারাবাহিকতায় তার ছেলে খোকন তার বাপের উপরে উঠে গেছে।
তিনি আরও বলেন, খোকন সাবেক এমপিকে মোটা অংকের টাকা দিয়ে ও এলাকার কিছু আওয়ামীলীগের পাতি নেতা ও কিশোর গ্যাং ব্যবহার করে সভাপতি পদ বাগিয়েছিলেন। মূলত সেই টাকা তোলার জন্য অবৈধভাবে রাতের আঁধারে ৫জন কে নিয়োগ দিয়েছেন। আবার সেই নিয়োগের টাকা দিয়ে বাড়ির সামনে কিছু জমিও কিনেছেন নিজের নামে।
মোস্তফা গাজী বলেন, খোকন মাদ্রাসার সভাপতি পদ ব্যবহার করে মাদ্রাসায় শিক্ষকদেরও হয়রানি করতেন। তার কথা মতো মাদ্রাসায় শিক্ষকরা না চললে দেওয়া হতো জীবন নাশের হুমকি। শুধু তাই নয় খোকন মাদ্রাসার পুরাতন বিল্ডিংয়ের ইটও বিক্রি করেছেন কোন প্রকার টেন্ডার ছাড়াই। আমরা দূর্ণীতিবাজ খোকনের উপযুক্ত শাস্তির মাধ্যমে পুনরায় স্বচ্ছতার মাধ্যমে ৫ পদে নিয়োগের দাবী জানাচ্ছি।
নিরাপত্তা কর্মী পদে মাদ্রাসায় চাকরী প্রত্যাশী মো. আমিনুর রহমান জানান, খোকন দূর্ণীতি করে কাউকে না জানিয়ে অবৈধ ভাবে নিয়োগ বোর্ড বসিয়ে কখন নিয়োগ হয়েছে আমরা চাকরী প্রার্থী অনেকেই জানি না। খোকন শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিয়োগ করিয়েছেন। এঘটনায় দূর্ণীতিবাজ সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান খোকনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই সাথে এই অবৈধ নিয়োগ বাতিল করে পূনরায় স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ দেওয়ার জোর দাবী জানাচ্ছি।
নাম প্রকাশ না করার শর্তে আরেক চাকুরী প্রার্থী বলেন, আমি মাদ্রাসায় চাকুরী প্রার্থী ছিলাম। আমার সাথে খোকনের কথা হয়েছিল ১০ লক্ষ টাকার বিনিময়ে আমাকে চাকুরী দিবে। কিন্তু অন্য প্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাকে চাকুরি দিয়েছে।
এসব বিষয়ে মাদ্রাসার সুপার মো. জাহাঙ্গীর হোসেন জানান, সভাপতি খোকনের বাসায় নিয়োগ বোর্ড বসেছিল। আর মাদ্রাসার নিয়োগ সংক্রান্ত কাগজপত্রাদি সাবেক সভাপতি খোকনের বাসায় আছে।
মাদ্রাসায় নিরাপাত্তার শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবারে সুপার বলেন, আমার মাদ্রাসায় কোন নিরাপত্তার শঙ্কা নেই। খোকন গায়ের জোর খাঁটিয়ে নিয়োগ সংক্রান্তসহ হিসাবের কাগজ তার বাসায় রেখেছে।
সুপার আরও বলেন, কিছু নিয়োগ রাতে বসছিলো, কিছু দিনেও বসছিলো। এবিষয়ে আমি এখন কিছু বলতে পারবো না আপনি পরে ফোন দেন।
এসব অভিযোগের বিষয়ে মাদ্রাসার সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান খোকন বলেন, আমি বাইরে আছি। মাদ্রাসায় বিষয়ে সবকিছু মিথ্যা ও বানোয়াট। আমি কোন দূর্নীতির সাথে জড়িত নই।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী