বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আইনজীবী সহকারী সমিতির মৃত্যুকালীন চেক হস্তান্তর

সাতক্ষীরায় আইনজীবী সহকারী সমিতির ৫ জনের মৃত্যুকালীন চেক হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা আইনজীবী সহকারীর সমিতি’র পক্ষ থেকে সমিতি’র প্রয়াত সদস্য আব্দুল হাকিম ঢালী, আব্দুল্লাহ কবির,জি.এম রেজাউল করিম, আব্দুল গনি ও আব্দুল হান্নানের সঞ্চিত ফান্ডের টাকার সমপরিমাণ চেক তাদের পরিবারের সদস্যদের নিকট ২৯ জানুয়ারি ২০২৬ দুপুর ২ টার সময় আইনজীবী সহকারী সমিতি’র অফিস কক্ষে কার্যকরী পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ চেক হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত আইনজীবী সহকারী সমিতির সদস্য , আব্দুল হাকিম ঢালী, আব্দুল্লাহ কবির,জি.এম রেজাউল করিম, আব্দুল গনি ও আব্দুল হান্নান আইনজীবী সহকারী সমিতির কর্মরত সদস্য ছিলেন। তারা অসুস্থ জনিত কারণে মৃত্যু বরণ করেন।

মৃত্যুকালীন চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাচিত সভাপতি শেখ আব্দুল মান্নান বাবলু, সহ-সভাপতি আব্দুর রহমান, তারক চন্দ্র রায়, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, সাবেক সভাপতি আব্দুল হান্নান, আব্দুর রহমান, জি এমন রুহুল আমিন, সানিয়ার সদস্য আব্দুর রাজ্জাক, হায়দার আলী, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ-সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ এম শফিকুল ইসলাম, সদস্য গোলাম রব্বানী আলম, আব্দুস সামাদ, বিধান চন্দ্র মন্ডল, মেহেদী হাসান, প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

দৈনিক প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সম্মেলনে সেরা প্রতিনিধি হিসেবেবিস্তারিত পড়ুন

শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন

বয়স ৬৯ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও জোটেনি সরকারি বয়স্ক ভাতার কার্ড।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা শুরু

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংবাদপত্রবিস্তারিত পড়ুন

  • দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
  • সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার
  • সাতক্ষীরায় এনসিটিএফের উদ্যোগে বর্ণাঢ্য শিশু সমাবেশ ও প্রতিযোগিতা
  • সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত
  • দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
  • ​সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
  • সাতক্ষীরায় দীর্ঘদিন পলাতক থাকার পর একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর
  • সাতক্ষীরায় বিধবার ডিসিআরকৃত জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা