বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে মহিলা লীগের শোভাযাত্রা

উপমহাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের গৌরবোজ্জ্বল ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালি করেছে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগ।

রবিবার (২৩ জুন) বিকালে জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে শহরের রেড ক্রিসেন্ট ইউনিটের সামনে থেকে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু ও সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আলোচনা সভা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

র‌্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শরিফা সিদ্দিকা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি রিক্তা, সাধারণ সম্পাদক ফাহিমা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সেলিনা, ঝর্ণা, মাহমুদা বেগম, নিলুফা, মোসলেমা খাতুন, মনোয়ারা ও মর্জিনা খাতুনসহ জেলা মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২