বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এক দফা দাবিতে নকল নবিশদের কলম বিরতি ও মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সারাদেশের ন্যায় সাতক্ষীরায় এক দফা এক দাবিতে নকল নবিশদের কলম বিরতি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের নানা প্লাকার্ড ও ব্যনার হাতে নিয়ে তারা এই মানববন্ধন কর্মসূচি করে। জেলা নকল নবিশ সমিতির সভাপতি শেখ নাজমুজ্জামান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ লাবলু হোসেনের সঞ্চালনায় মাননববন্ধনে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, জেলা সমন্বয়ক মীর মাহমুদুল হাসান (লাল্টু), সদর নকল নবিশ সমিতির সভাপতি মীর মোর্তজা হাসান (লিটু), সাধারণ সম্পাদক জেসমিন নাহার, গোলজার হোসেন, ইমাদুল হক, সুরাইয়া গুলশানসহ জেলা ও উপজেলার সকল নকল নবিশ।

এসময় বক্তারা বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে ১০টা থেকে ১২টা পর্যান্ত কলম বিরতি ও মানববন্ধন কর্মসূচি চলছে, সারা বাংলাদেশের নকল নবিশদের একদফা এক দাবি। তাদেরকে জাতীয়করন করে নিতে হবে।

বক্তারা আরো বলেন, দেশজুড়ে যখন সবাই বৈষম্যের বিরুদ্ধে লড়ছে তখন নকল নবিশরা আর বসে নেই সবাই রাজপথে নেমে এসছে, রাজস্ব আদায়ে নকল নবিশরা ২য় স্থানে থেকে সরকারের বৃহৎ আয় করে দেয় নকল নবিশরা। নতুন সরকার ক্ষমতায় আসার পরে অনেক দাবী তারা মেনে নিয়েছে, আমদেরকেও যেনো তারা স্থায়ী করন করে আমাদের দাবি মেনে নেয় আমরা সেই প্রত্যাশা করছি। আমাদের স্থায়ী করন না হলে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমরা পূর্ণঙ্গ কলম বিরতিসহ সকল কর্মসূচি পালন করবো। আমাদেরকে আর দাবায়ে রাখা যাবে না।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ