বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এমপি রবির সাথে এলাকাবাসীর মতবিনিময়

কিংবদন্তি জাতীয় অধ্যাপক ডা. এম.আর খানের নামে
রাস্তা নামকরণের লক্ষ্যে সাতক্ষীরা সদর- ২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে এলাকাবাসীর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের বকচরা
বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় বকচরা বাইপাস হতে কাথন্ডা বাজার পর্যন্ত অনুমান ১৫ কিলোমিটার রাস্তা ডা. এম.আর খানের নামে রাস্তা নামকরণের লক্ষ্যে এমতবিনিময় সভায় বক্তব্যে এমপি রবি বলেন, “জাতীয় অধ্যাপক ডা. এম.আর খান একজন কিংবদন্তি। তিনি জনকল্যাণে শিশু হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক কিছু প্রতিষ্ঠিত করেছেন। তিনি তাঁর সৃষ্টি কর্ম ও গুণের মাঝে চিরদিন বেঁচে থাকবেন। যত দ্রুত সম্ভব তাঁর নামে এই রাস্তাটির নামকরণ করে উদ্বোধন করা হবে।” মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌরসভার প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, আগরদাঁড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, সাতক্ষীরা শিশু হাসপাতালের সাবেক মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. আবুল কাশেম, শিক্ষক সমিতির সভাপতি ও খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জাকির হোসেন, এ্যাড. মো. জিয়াউর রহমান, মাস্টার পলাশ প্রমুখ। এলাকাবাসীর
সাথে মতবিনিময় শেষে এমপি রবি ঐ এলাকার রাস্তা পরিদর্শণ করেন। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক