শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর ৭তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ফিতা কাটা, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর ৭তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ জুন) বিকাল সাড়ে ৫টায় শহরের সরকারি গার্লস স্কুল ব্রিজের পূর্ব পাশে লেকভিউ’র চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে এবং লেকভিউ’র ম্যানেজিং ডিরেক্টর তানজিম কালাম তমাল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে লেকভিউ সুইটস্ এন্ড বেকারীর সপ্তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাজী ফিরোজ হাসান, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শেখ মনিরুল হোসেন মাসুম, শিমুন শামস্, সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর।

পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, কামরুল ইসলাম, সাতক্ষীরা জেলা সৈনিক লীগের সভাপতি শরিফুল ইসলাম খান বাবু, সহ-সভাপতি শেখ তৌহিদুজ্জামান চপল।

রোটারিয়ান আশরাফুল করিম ধনী, আসাদুজ্জামান লিটু প্রমুখ। সাতক্ষীরার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর ৭তম শাখায় সকলের পছন্দের দই, মিষ্টি, রসগোল্লা, ফাস্ট ফুড, কফি ও বেকারী সামগ্রীসহ বিভিন্ন রকমের উন্নতমানের খাবার পাওয়া যাবে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামালনগর গোরস্থান জামে মসজিদের পেশ ইমাম মূফতি ইয়াছিন আলম খান। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…