বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আব্দুর রহমান, সাতক্ষীরা: গণঅভ্যুত্থান- ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অ¤øান এ উপলক্ষে র‌্যালী, আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা বাংলাদেশে একযোগে ৫ কোটি বৃক্ষরোপণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় জেলা কৃষক দলের আয়োজনে সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালের ধারে ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন দলীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগিতায় জাতীয়তাবাদী কৃষক দল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রবিবার (২০ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা জেলা কৃষকদলের আহবায়ক মো. সালাউদ্দিন লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক রহমাতুল্লাহ পলাশ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাবেক শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা কৃষক দলের আহবায়ক মো. আনোয়ারুল ইসলাম, সদস্য সচিব সাইলুর রহমান বিশ্বাস, তালা উপজেলা কৃষকদলের আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেন, দেবহাটা উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফি, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম খোকা প্রমুখ।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রাণসায়ের খাল পাড়ে বৃক্ষ রোপন করেন অতিথিবৃন্দ।

এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কৃষক দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল ফরেনসিক সক্ষমতা বাড়াতে দেশজুড়ে সাইবারবিস্তারিত পড়ুন

  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী