বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় খানপুরী (রহঃ) এর ৫৪তম ওফাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : দক্ষিনবঙ্গের খ্যাতনামা পীরে কামেল মরহুম শাহ সূফি হযরত মাওলানা মোঃ এলাহী বখস্ খানপুরী (রহঃ) এর ৫৪তম ওফাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও ছওয়াব রেছানি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে সাতক্ষীরা সদর উপজেলার খানপুর পীরসাহেবের দরবার মসজিদ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন, সাতক্ষীরা সদর থানা মসজিদের সাবেক খতিব মাও. আব্দুল মাজেদ মাদানী, খানপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল আহাদ, মাও. আব্দুল্লাহিল গালীব ( পীরজাদা), আলহাজ্ব মহসিন আল মানজুর (পীর সাহেব খানপুরী)। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি মাও. আজিজুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর মাও. শাহদাত হোসেন, মাও. মুশাররফ হোসাইন, সদর থানা বিএনপির আহবায়ক এডভোকেট নূরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিঃ এর প্রশাসনিক ইনচার্জ মো. মাহবুবুর রহমান প্রমুখ। এসময় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্ম প্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন- মাওলানা অহিদু্জ্জামান।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার