রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গাংনিয়া মাহমুদপুরে সামান্য পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা, আতহ-২

সাতক্ষীরার আলিপুরে সামান্য পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের হামলার ঘটনায় চাচা ভাইজি গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আলিপুর ইউনিয়নের গাংনিয়া-মাহমুদপুর গ্রামে এঘটনা ঘটেছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, গাংনিয়া-মাহমুদপুর গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী হবিবরের ছেলের কাছে পাওনা টাকা চাইলে তাকে টাকা ফেরত দেবে বলে আলিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালামকে জানিয়ে দেন।

পরবর্তীতে ঐ দিন সন্ধ্যায় সোহরাব হোসেনের ভাইয়ের ছেলে নয়ন ও পলাশকে তাদের বাড়ির সামনে ডেকে নিয়ে যায় ৩ মাস আগে সাতক্ষীরায় সেনাবাহিনীর হাতে মাদকসহ গ্রেফতার হওয়া হবিবর ও তার ভাই সাইফুল। এসময় হবিবর ও তার ভাই সাইফুল তাদেরকে বেধরক মারধর করতে থাকে। ভাইপোদের উপর হামলা দেখে তাদেরকে রক্ষা করতে এগিয়ে আসে চাচা সোহরাব ও ভাইজি জাহানারা। এসময় দেশীয় অস্ত্র রড ও শাবল নিয়ে তাদের উপর ঝাপিয়ে পড়ে হবিবর ও সাইফুল। এসময় প্রতিপক্ষের হামলার শিকার আহতদেরকে উদ্ধার করে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

আহতদের মাথায় ও হাতে রড ও শাবলের আঘাতে মোমিন আলী কারিগরের ছেলে সোহরাব হোসেন (৬৫) ও তার ভাইজি উজির আলীর মেয়ে জাহানারা (৫৫) এর মাথায় গুরুতর আঘাতে মাথা ফেটে ১০/১২টি সেলাই দেওয়া হয়েছে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে অনেক জখম হয়েছে। প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় আহতদেরকে হাসপাতালে ভর্তি করতে বাঁধা প্রদান করার অভিযোগ করা হয়েছে এবং হত্যা ও মামলার ভয়ে আহতরা জীবনের ভয়ে ভীতু হয়ে অসহায় জীবন-যাপন করছে। যেকারণে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় ও অভিযোগ করতে বিলম্ব হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সাতক্ষীরা সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। এলাকাবাসীর দাবী অতিদ্রুত অভিযুক্ত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপীবিস্তারিত পড়ুন

মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক