বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গ্রাম আদালত কার্যক্রমের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গ্রাম আদালত কার্যকরী করতে হবে। গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক ধারনা দিতে কর্যক্রম সম্পর্কে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসাথে সাধারণ মানুষ যেন গ্রাম আদালতে সঠিক বিচার পাই সেদিকে লক্ষ্য রাখতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে অতিদ্রুত ও সুষ্ঠ বিচার কার্যক্রম সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সঠিক বিচার না পেয়ে সাধারণ মানুষ উচ্চ আদালতের দারস্ত হচ্ছে। এতে করে দিনে দিনে মামলা জট বৃদ্ধি পাচ্ছে। ফলে, উচ্চ আদালতে বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি বলেন, এ থেকে পরিত্রাণের একমাত্র উপায় গ্রাম আদালত আইন, বিধি অনুযায়ী পরিচালনা করে মামলা নিস্পত্তি করা। আর এ বিষয়ে ব্যাপকভাবে প্রচার প্রচারণা কার্যক্রম চালাতে হবে।

সমন্বয় সভায় গ্রাম আদালত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩ পর্যায়) প্রকল্পের খুলনা ও সাতক্ষীরা জেলার ডিস্ট্রিক ম্যানেজার মো: হাফিজুর রহমান।

এসময় তিনি বলেন, গ্রাম আদালতেরএখতিয়ারভুক্ত মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিস্পত্তি করতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের অল্প খরচে অতিদ্রুত বিচার নিশ্চিত করা এবং উচ্চ আদালতের মামলা জট কমিয়ে আনা সম্ভব। এ জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহনে সচেতন হওয়া ও দ্রুত মামলা নিস্পত্তি করতে হবে। তিনি উপস্থিত ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের বলেন, আসুন আমরা সবাই মিলে গ্রাম আদালতকে কার্যকরী করে তুলি।

অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন এসিএলজি পলাশ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাতক্ষীরা জেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ (৩ পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারীরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প

সাতক্ষীরা পৌরসভার পরিচালন ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল সমন্বিত পানি ও কঠিন বর্জ্যবিস্তারিত পড়ুন

তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের প্রায় ২৫টিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত

সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত। অনুষ্ঠানে বক্তারা বলেন- টেকসইবিস্তারিত পড়ুন

  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি
  • বিআরটিএ উদ্যোগে সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় সমতা, পিতৃতন্ত্র ও জেন্ডার ট্রান্সফর্মেটিভ অ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা হয়নি
  • সাতক্ষীরায় যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় পৌর ও সদর উপজেলা যুবদলের বিশাল আনন্দ মিছিল
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল