সাতক্ষীরায় চাদাবাজির সময় ভুয়া ডিবি পুলিশ আটক


আবু সাঈদ, সাতক্ষীরা: ভুয়া ডিবি পুলিশের দারোগাকে আটক করা হয়েছে। শনিবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার বেতলা গ্রাম থেকে গ্রামবাসি তাকে আটক করা হয়েছে।আটককৃত ভুয়া ডিবির নাম শফিকুল ইসলাম। সে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সেকেন্দার গ্রামের বাবর আলীর ছেলে।
সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউপি সদস্য তরিকুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে তার এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামের মানুষকে ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল। দুটি মটরসাইকেল যোগে তারা এলাকায় বিভিন্ন লোকজনকে হয়রানি করে আসছিল।
ঘটনাটি জানার পর গ্রামের মানুষকে সাবধান করা হয়। ভোরে দুটি মটরসাইকেল যোগে আটক শফিকুল ইসলামসহ ৩|৪ জন গ্রামে ঢোকে। এ সময় সন্দেহ হলে তাদেরকে আটকের চেষ্টা করা হয়। একজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামের মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। শনিবার ভোরে গ্রামবাসি একজনকে আটক করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন


