রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উন্নয়ন ও সম্ভাবনাময় ঐক্যবদ্ধ তালা-কলারোয়া গড়তে চাই- ফিরোজ আহম্মেদ স্বপন এমপি

নিজস্ব প্রতিবেদক: উন্নয়ন ও সম্ভাবনাময় ঐক্যবদ্ধ তালা-কলারোয়া গড়তে চাই। যেখানে কোনো বিভেদ থাকবে না। এই জনপদের প্রতিটি প্রান্তে উন্নয়নের ছোঁয়া পাবে।

শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১ টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল আয়োজিত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন আ’লীগ-ই একমাত্র হোমিওপ্যাথি বান্ধব সরকার। বর্তমান সরকার হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কার্যক্রমকে গতিশীল করার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩ পাশ করার মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থায় এক নবযুগের সূচনা করেছে।

আমি কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠালগ্ন থেকে সাথে আছি। আগামীতে এই প্রতিষ্ঠানের সাথে থেকেই এগিয়ে নিতে চাই। করোনা কালীন সময়ে স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সর্বোপরি তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি কৃষ্ণা রায়ের সভাপতিত্বে ও অধ্যক্ষ ডা.আব্দুল বারিকের ব্যবস্থাপনায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাতক্ষীরা জেলা আ’লীগের সদস্য সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর আলহাজ্ব আবু নসর, অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউনূস আলী।
আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম মুন, লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এম এ কালাম, সাবেক চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দীন আল মাসুদ বাবু, যুগিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান, নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, কেন্দ্রীয় আ’লীগ উপ কমিটির সদস্য কামরুজ্জামান সোহাগ, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য ডাঃ অশিকুর রহমান, ডাঃ মোশাররফ হোসেন, চিকিৎসক ও সংবাদকর্মী ডা.মোঃশফিকুর রহমান, ডাঃ সুদর্শন হৌড়, কলেজের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার রিপোর্টার বৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ হাবিবুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরার কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে

যার নাম শুনলে বাঙ্গালীর জিবে জল এসে যায়। সাধারণ মানুষের এখন তাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ