মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এমপি রবির

জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড
তুলে ধরে উঠান বৈঠক ও সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের এল্লারচর আশ্রায়ণ প্রকল্প এলাকায় ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“ভালো কাজের জন্য সকল বাঁধাকে টপকিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে এবং বাংলাদেশ একটি গর্বিত দেশ ও উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে। দেশের স্বাধীনতা থেকে
সার্বিক উন্নয়নের একমাত্র দাবীদার বাংলাদেশ আওয়ামী লীগ।

ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে এদেশ। দেশের উন্নয়ন ও শান্তির জন্য জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। দেশ ও জাতির উন্নয়নে
জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি আরো বলেন, আমি ২০১৪ সালে এমপি নির্বাচিত হয়ে সাতক্ষীরায় উঠান বৈঠক শুরু করেছি মা বোনদের কাছে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড তুলে ধরাসহ তাদের সুখ-দুঃখের কথা শোনার জন্য।

এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ
হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এমপি রবি।”
উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন প্রমুখ।

এসময় দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়

নিয়োগের সময়কার বিধিমালা উপেক্ষা করে পরবর্তী সময়ে নতুন কোনো শর্ত বা বিধিবিস্তারিত পড়ুন

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষাবিস্তারিত পড়ুন

  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • দেশের প্রকৌশলীদের প্রশংসা প্রধানমন্ত্রীর
  • বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলো নতুন বাড়ির চাবি
  • সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে : বাঁশখালীতে প্রধানমন্ত্রী