মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এ্যাভোকেসী সভা

সাতক্ষীরায় আস্থা প্রকল্পের আওতায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এ্যাভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ মে শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা অগ্রগতি রিসোর্ট প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের সহায়তায় এবং নাগরিক প্লাটফর্মের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে উক্ত এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী।

সভায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচীব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদী, জামায়েত ইসলামির জেলা সহকারী সেক্রেটারী মোঃ ওবায়দুল, প্রাক্তন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, তালা উপজেলার ধানদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, সদর উপজেলার বল্লি ইউপি চেয়ারম্যান মো: মহিতুল ইসলাম উপস্থিত থেকে মূল্যবান আলোচনা ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

জেলা নাগরিক প্লাটফর্মের সম্মানীত সদস্য ও অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য-উদ্দেশ্য বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন জেলা সমন্বয়কারী মাসুদ রানা। মুল আলোচনায় ৭টি উপজেলা যুব ফোরাম প্রতিনিধিরদের পক্ষে সদর উপজেলার কর্ন বিশ্বাস, আশাশুনির মোঃ আসাদুল্লা আল মাসুদ, কলারোয়ার, সরোজিত কুমার, কালিগঞ্জের মর্জিনা খাতুন, শ্যামনগরের ইব্রাহীম খলিল, দেবহাটার নুসরাত জাহান এবং তালার বন্দনা দেবনাথ স্থানীয় সমস্যা ভিত্তিক প্রশ্ন ও দাবী উত্থাপন করেন।

এসময় নাগরিক প্লাটফর্মের সদস্যদের মধ্যে স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল ও নাজমূল আলম মুন্না, মফিজুর রহমান, সংগীত শিক্ষিকা শীলা রানী হালদারসহ অনেকে আলোচনায় গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
আমন্ত্রীত নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যসহ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়।

উল্লেখ্য, প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে।
প্রেস বিজ্ঞপ্তি

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন