বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘জুলাইয়ের মায়েরা’: গৌরবগাঁথার অনন্য সমাবেশ

গাজী হাবিব, সাতক্ষীরা: একটি জাতির ইতিহাসের পেছনে থাকে কিছু অশ্রু, কিছু রক্ত, আর কিছু মা—যারা বুক চিতিয়ে সন্তানের দেশপ্রেমে পাশে দাঁড়ান। তেমনই কিছু মাকে নিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো “জুলাইয়ের মায়েরা” শীর্ষক এক অভিভাবক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

শনিবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে আয়োজিত হয় এই আবেগঘন সমাবেশ।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, সিনিয়র প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মো. আরাফাত হোসেন, মুজাহিদুল ইসলাম, মুখপাত্র মোহিনী তাবাচ্ছুম, ৪ জন শহীদ জননী শাহানারা খাতুন, নুরুন্নাহার বেগম, আনোয়ারা বেগম ও রাশিদা খাতুনসহ আহত ছাত্রদের মায়েরা।

স্মৃতির ঝাঁপি খুলে ‘জুলাই আন্দোলন’-এর আহত যোদ্ধারা এবং তাঁদের মায়েরা শোনান তাদের ত্যাগ, সাহস আর বেদনার গল্প। কারও সন্তান গুলি খেয়েছে রাজপথে, কেউ কারাগারে ঠাঁই পেয়েছে, আবার কেউ হারিয়েছে নিজের ভবিষ্যৎ। অথচ এই মায়েরা ভাঙেননি। বলেছেন— “আমাদের ছেলেরা দেশের জন্য বুক পেতে দিয়েছিল, আর আমরা দিয়েছি তাদের সাহস আর আশ্রয়।”

সমাবেশে প্রদর্শিত হয় আন্দোলনভিত্তিক একটি হৃদয়ছোঁয়া প্রামাণ্যচিত্র, যা আন্দোলনের দিনগুলোর সাহসিকতা ও করুণ বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

এই আয়োজন শুধু একটি স্মরণসভা নয়—এ যেন এক জীবন্ত ইতিহাসের পুনরাবৃত্তি। জেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে “জুলাইয়ের মায়েরা” সম্মানিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাঁদের চোখে জল, কণ্ঠে কাঁপন, তবুও গর্ব—কারণ তাঁদের সন্তানেরা লড়েছিল দেশের জন্য।

এই আয়োজন নতুন প্রজন্মের সামনে তুলে ধরেছে এক বিস্মৃতপ্রায় অধ্যায়—যা শুধু ইতিহাস নয়, গৌরব, ত্যাগ আর ভালোবাসার নিদর্শন।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে