শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৈধপথে বিদেশে সর্বাধিক কর্মী প্রেরণ: সাতক্ষীরায় পুরস্কৃত আল নূর ইন্টারন্যাশনাল

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: বৈধপথে বিদেশে সর্বাধিক কর্মী প্রেরণকারী রিক্রুটিং এজেন্সী হিসাবে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন আল নূর ইন্টারন্যাশনাল (আরএল নং-০৬৮৯) এর স্বত্বাধিকারী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী।

শনিবার (২ আগস্ট) রেমিট্যান্স যোদ্ধা ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী কর্মীর সম্মাননা প্রদান উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত অনুষ্ঠানে বিগত কয়েক বছরে বৈধপথে বিদেশে ১৭ হাজারের অধিক কর্মী প্রেরণ করে বিশেষ অবদান রাখায় শেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন তিনি।

সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন অতিরিক্ত জেলা, প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষক ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার উপপরিচালক মোস্তফা জামান,জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট সাদেক আলী,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরার জরিপ কর্মকর্তা আব্দুল মজিদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন চেয়েছেনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই
  • উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
  • বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর
  • অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি দুই প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
  • ‘বিগ-বি’ উদ্যোগে একমত জাপান, এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ প্রত্যাশা
  • বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হোক যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী