শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা ও দোয়া

আব্দুল করিম, সাতক্ষীরা: ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানে আলেম-ওলামার ভূমিকা আলোচনা সভা ও দোয়া মাহফিল উপ-পরিচালক, মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে ৫ আগস্ট মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় সাতক্ষীরা অনুষ্ঠিত হয়েছে।

শুরুতে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন হা. কুতুবুদ্দীন, সকাল হতে জুলাই শহীদের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতমের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা মোঃ আজিজুর রহমান, তিনি বলেন আমরা দীর্ঘদিন যাবত আমাদের নায্য অধিকার হারিয়ে ফেলেছিলাম, কথা বলার অধিকার, বাড়ি থেকে বের হওয়ার পরে আবার জীবন নিয়ে বাড়িতে ফিরতে পারবো কিনা সন্দেহে ছিলাম, মিডিয়ার কর্মীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে নির্যাতন জেল জুলুম ভোগ করতে হয়েছে। তারা সর্বস্তরে দুর্নীতি আর ধ্বংসস্তূপে পরিনত করেছে দেশটাকে। আলেমদেরকে তারা অন্যায় ভাবে মিথ্যা সাক্ষী বানিয়ে নাটক সাজিয়ে ফাঁসি দিয়ে হত্যা করেছে। এই জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের পাশাপাশি আলেম-ওলামাদের ভূমিকা কোন অংশে কম ছিল না।

আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার আবুল কালাম আজাদ এফ,এস আজিজুর রহমান, আল মামুন, মডেল কেয়ারটেকার শেখ মাহবুবুর রহমানসহ সদর উপজেলার পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেবগণ।

দোয় ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার আবুল কালাম আজাদ

সকল অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের এফ,ও মোঃ হাসানুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ