বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় মাসিক কল্যাণ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

শুরুতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী গত মাসের কার্যবিবরণী পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন উপস্থাপন করেন।

সভায় পুলিশ সুপার মনিরুল ইসলাম জেলা পুলিশের সকল স্তরের সদস্যদের সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন। বাকি বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন তিনি। পাশাপাশি তিনি অফিসারদের উদ্দেশে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, “মেসে মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে, সঠিক ড্রেসরুলস মেনে পোশাক পরতে হবে, ছুটি ও টিএ বিলের ক্ষেত্রে ন্যায্যতা বজায় রাখতে হবে। স্বাস্থ্য সচেতনতা, আবাসস্থল ও পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং জনসাধারণের সঙ্গে ভদ্র আচরণ—এসব বিষয়ে প্রত্যেককে সচেতন থাকতে হবে।”

সভায় নির্দিষ্ট ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ ইমরান হোসেন (বিপিএম, পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো. হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আনোয়ারুল কবীর ও মো. শফিকুল ইসলামসহ সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী