রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা বিএনপির দুগ্রুপের পাল্টাপাল্টি পদযাত্রা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি, সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পাল্টাপাল্টি পদযাত্রা করেছে জেলা বিএনপি।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সাতক্ষীরা শহরের তালতলা এলাকা থেকে জেলা বিএনপির আহবায়কের নেতৃত্বে একটি পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসানের নেতৃত্বে অপর গ্রুপের পদযাত্রা শহরের সঙ্গীতা মোড় এলাকা থেকে বের হয়।

তালতলা এলাকা থেকে বের হওয়া পদযাত্রার আগে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিমের সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহবায়ক শের আলী প্রমুখ।

অপরদিকে, সঙ্গীতা সিনেমা হলের সামনে বিএনপির অপর গ্রুপের পদযাত্রাপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়। পদযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসানের সঞ্চালনায় পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিল আইনুল ইসলাম নান্টা, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদি, জেলা ছাত্রদলের সভাপতি শেখ সজীব প্রমুখ।

উভয় সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি আন্দোলনের মাধ্যমে আদায় করা হবে।

বক্তারা আরও বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

তবে ২ গ্রুপের পদযাত্রার দুটোতেই জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?