সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেল হাজতে বিএনপির ১৭ নেতাকর্মী

নাশকতার মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম-অহবায়ক শেখ তারিকুল হাসান, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলসহ ১৭ বিএনপি নেতাকর্মীর জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। উচ্চ আদালতের ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পূূর্বে বুধবার উচ্চ আদালতে নির্দেশনা মোতাবেক নি¤œ আদালতে জামিনের আবেদন জানালে সাতক্ষীরা দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর থানা ও পাটকেলঘাটা থানার দুটি নাশকতা মামলায় উক্ত বিএনপি নেতা-কর্মীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পান। এই জামিনের মেয়াদ শেষ হওয়ার পূর্বে তারা উচ্চ আদালতে নির্দেশে নি¤œ আদালতে বুধবার আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন জানালে আদালতের বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এছাড়া এ মামলায় অপর ১১ আসামীর বয়স ও মেডিকেল রিপোর্ট বিবেচনায় আগামী ১৪ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং-৬৪, সাতক্ষীরা সদর থানা, তারিখ-২৮/০৫/২৩ এবং মামলা নং-১৯, পাটকেলঘাটা থানা, তারিখ-২৭/০৫/২০২৩।

এদিকে, কালিগঞ্জ উপজেলার নলতা ইউনয়নের চেয়ারম্যান আজিজুর রহমানকে কালিগঞ্জের কুশলিয়া ইউনিয়নের একটি নাশকতা মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে ঢাকা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয় জেল হাজতে।

এ মামলার তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানার এস.আই মিলন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, কালিগঞ্জ উপজেলার কুশলিয়ার এলাকার একটি নাশকতা মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা নং-১৬, তারিখ-১৮.০৪.২৩।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক