বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

সাতক্ষীরায় ট্রাক ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ি নিহত ও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা-চুকনগর সড়কের পাটকেলঘাটা থানাধীন কুমিরা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ির নাম আনিসুর রহমান (৩৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে। একই গ্রামের ইসহাক সরদারের ছেলে আহত ব্যবসায়ি আব্দুর রবকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রবের ছেলে মো. আল আমিন জানান, আনিসুর রহমান ও তার বাবা একসাথে মৌবক্সে মধু উৎপাদনের ব্যবসা করেন। একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে মৌমাছির বাক্স নিয়ে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে তালা থেকে বাড়ীর উদ্দেশ্যে রওনা দেন তার বাবা ও আনিসুর রহমান। সাড়ে ৬টার দিকে তারা কুমিরা বাজার পৌঁছালে খুলনাগামী একটি দ্রুতগামি ট্রাক তাদের ইঞ্জিনচালিত ভ্যানে সজোরে ধাক্কা মারে। এতে আনিসুর রহমান ও তার বাবা আব্দুর রব মারাত্বক জখম হন। স্থানীয়রা তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসক আনিসুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ