শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

সাতক্ষীরায় ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে সাতক্ষীরার স্বনামধন্য ডাক্তারদের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে প্রফেসর ডা. শরিফুল ইসলামের সভাপতিত্বে ডক্টরস প্রিমিয়ার লিগ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, ডক্টরস প্রিমিয়ার লিগ-২০২৬ টুর্নামেন্ট কমিটির সেক্রেটারী ডা. রাজিব কওছার, ফারজানা ক্লিনিকের ডিরেক্টর সি এম নাজমুল ইসলাম, ইবনে সিনা ফার্মাসিটিক্যাল এর আরএসএম হাসানুল হক প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মীর মাহফুজ, ডা. সৌরভ কুমার, ডা. মনিরুজ্জামান মিলন, ডা. আব্দুল্লাহ আল বাকী, ডা. মিনাক, ডাঃ রাজু আহমেদ, ডা. মেহেরুপ ও বিশিষ্ট ক্রীড়াবিদ শেখ আব্দুল্লাহ প্রমুখ।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় ফারজানা ক্লিনিক একাদশ বনাম মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার। নির্ধারিত ১৫ ওভারের খেলায় টসে জিতে প্রথমে মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।
এ সময় মাদার তেরেসা ডায়গনিক সেন্টার ১৫ ওভারে ৮ উইকেটে হারিয়ে ১৫৫ রান করতে সক্ষম হয়। মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টার এর মেহেদী সর্বোচ্চ ৪৩ রান করে। জবাবে ফারজানা ক্লিনিক ১১ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ফাইনাল খেলায় মাদার তেরেসা ডায়াগনস্টিক সেন্টারকে ৪ উইকেটে পরাজিত করে ফারজানা ক্লিনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফারজানা ক্লিনিকের রাকিব সর্বোচ্চ ৫৮ রান করে। ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন বিসিবির কোর্স ফজলুল করিম ও শাহিনুর রহমান লিটু। স্কোরারের দায়িত্ব পালন করেন কৌশিক।

এ সময় সাতক্ষীরার স্বনামধন্য ডাক্তারবৃন্দসহ সহকারী ডাক্তার এবং অসংখ্য ক্রিকেট প্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সরদার নাঈম ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন