রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নে সাতক্ষীরায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের আহবায়ক ও নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি জেলা সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ।

আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী এম এম এ এ জায়েদ বিন গফুর, সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আবু নাঈম, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী প্রসেনজিৎ সাহা প্রমুখ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এছাড়াও গত-২৫/০৮/২৫ তারিখে ৭ দফা দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন জেলা প্রশাসকের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ, গত ০৩/০৯/২০২৫ দাপ্তরিক সময়ের পর ১ঘন্টা অতিরিক্ত কাজ করে ইতিবাচক আন্দোলন, গত ১০/০৯/২০২৫ ও ১১/০৯/২০২৫ ২দিন নবজীবন ও সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে আলোচনা সভা বিক্ষোভ সমাবেশ করা হয়।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ঘোষিত ৭ দফার দাবি হলো- ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে শুধুমাত্র চার বছরে মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের (সার্ভেয়িং সহ সকল টেকনোলজি) জন্য সংরক্ষণ রাখা, উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি ৫০% এ উন্নীত করা, যুগের চাহিদা অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কারিকুলাম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন, সকল পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, টিএসসিতে ১:১২ অনুপাতে শিক্ষক শিক্ষার্থী বিবেচনায় শিক্ষক স্বল্পতা দূরীকরণ, ইঞ্জিনিয়ারিং কর্মক্ষেত্রের গুণগত মানোন্নয়ন ও গবেষণা কার্যক্রমকে উদ্ধুদ্ধকরণে প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন, মেধার অপচয় রোধে প্রকৌশল ক্যাডার ব্যতিত অন্যান্য ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ আইন করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুযায়ী ১:৫ অনুপাতে সকল প্রকৌশল সংস্থার জনবল কাঠামো প্রণয়ন এবং সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদ ধারীদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টির বিষয়ে নির্দেশনা প্রদানের অনুরোধ জানানো হয়।

এ সময় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী পরিষদ আইডিবির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিডি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী গোলাম মোস্তফা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব