শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’’র সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : যুবাদের ক্ষমতায়নে‘উদ্যোক্তা মেলা’ বেকারত্ব দূরীকরণে একটি কার্যকর সমাধান হিসেবে ব্যবসায়িক উদ্যোগে যুবাদের অনুপ্রাণিত ও উৎসাহিত করতে এবং প্রান্তিক যুবাদের ক্ষমতায়নে তিন দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা অনলাইন মার্কেট ও সাতক্ষীরা অনলাইন শপিং আয়োজিত শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৩দিনব্যাপী এ মেলা শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সমাপনী করা হয়। মেলায় বসেছিল ১২টি স্টল। মেলার উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন প্রান্তের তরুণ উদ্যোক্তাদের জন্য তাদের পণ্য প্রদর্শন এবং তাদের ব্যবসার প্রচারের সাথে সাথে আয়ের সুযোগ তৈরি করা।

মেলায় ১৪টি স্টলের প্রতিটিতে দেশের নানা প্রান্ত থেকে আসা ১৪টি ব্যবসায়িক উদ্যোগের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। যেখানে হস্তশিল্প, কারুপণ্য, আঞ্চলিক খাবার ও পোশাক ইত্যাদি ছিল।

সাতক্ষীরা অনলাইন মার্কেট এর পরিচালক ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন, কালবেলা’র সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ প্রমুখ।

এসময় ডিজাইন বাড়ি’র সৌজন্যে তিনটি স্টল কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রথম স্থান অধিকার করেছেন তামান্না’স কিচেনেট, দ্বিতীয় স্থান অধিকার করেছেন খুলনার খেয়া, তৃতীয় স্থান অধিকার করেছেন ত্বহা’স ফ্যাশন জুয়াইরিয়া’স ক্রিয়েশন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত