বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দলিল লেখক সমিতির নুতন কমিটির শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় সদর দলিল লেখক সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম দীপু’র সভাপতিত্বে শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল কাশেম।
এসময় উপস্থিত ছিলেন সহকারি নির্বাচন কমিশনার সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সহকারি নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির নির্বাচিত সভাপতি শেখ মাহাবুব উল্লাহ, সহ সভাপতি মাও: মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু হাসান, সাংগঠনিক সম্পাদক মো. মহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মোহায়মেনুল আলম (মারকোচ), দপ্তর সম্পাদক আল আমিনুর রশিদ, অডিটর মো. আল মাহমুদ, কোষাধ্যক্ষ শাহাজান আলী, কার্যনির্বাহী সদস্য মো. হাফিজুর রহমান, মো. সামছুর রহমান, মোবাশে^রুজ্জামান (টুটুল), আব্দুল্লাহ আল মামুন (সাচ্চু) প্রমুখ।
উল্লেখ্য যে, গত ২২ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১০১ জন ভোটারের মধ্যে ১০০ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ ও গণনা শেষে বিকাল সাড়ে ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও দায়িত্বভার হস্তান্তর শেষে সকলকে মিষ্টি মুখ করান হয়।
এসময় সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী