সাতক্ষীরায় দ্বিতীয় ব্যাচে ২দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন


সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ২দিনব্যাপী ২য় ব্যাচের নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বে-সরকারি উন্নয়ন সেভ দ্য চিলড্রেন’র সহায়তায় “ইয়াং উইমেন ইকোনোমিক ইম্পার্মেন্ট” প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণের সমাপনী দিনে মঙ্গলবার সকালে (১৭জুলাই) বিটিএস এর হলরুমে ১৮ থেকে ২৫ বছর বয়সী ২২জন নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসের ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন।
এই প্রকল্পের মাধ্যমে দুই ব্যাচে সর্বমোট ৫০ জন তরুণীকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ পরবর্তী উদ্যোক্তাগণ তাদের ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়িক পরিকল্পনা তৈরি, প্রতিযোগিতামূলক ব্যবসায় টিকে থাকার উপায়, পণ্য বিপনন প্রক্রিয়া, মূল্য নির্ধারণ, যোগাযোগ, সেবা প্রদান ও গ্রহণ, বাজারের ধারণা, ব্যবসায় আচরণ ইত্যাদি সম্পর্কে দক্ষতা অর্জন করেছেন।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র “ইয়াং উইমেন ইকোনোমিক ইম্পার্মেন্ট” প্রকল্পের সমন্বয়কারী মো. মেহেদি হাসান, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শেখ সোহেল মাহমুদ ও কমিউনিটি মোবিলাইজার রুবিনা খাতুন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্রবিস্তারিত পড়ুন

স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালিয়ে তিন বাহিনীর বিশেষবিস্তারিত পড়ুন

স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল
নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি অথবাবিস্তারিত পড়ুন


