বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নারী ও অন্ত্যজ জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলা পরিষদের ডিজিটাল হলরুমে নারী ও অন্ত্যজ জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ১১টায় উই ক্যান, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা ও নকশিকাথা এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রাণী মন্ডল।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাতক্ষীরা জেলার উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস।
প্রধান অতিথি’র বক্তৃতায় সঞ্জীত কুমার দাস বলেন, সাতক্ষীরায় রয়েছে মুন্ডা, চৌদালী আদিবাসী, বিভিন্ন অন্ত্যজ জনগোষ্ঠী, রয়েছে বিপুল সংখ্যক প্রতিবন্ধী নারী উন্নয়ন। মানুষ হিসেবে তাদের প্রতি রয়েছে আমাদের যথাযথ দায়িত্ব ও কর্তব্য। আমরা যদি সরকারি বেসরকারি যৌথ উদ্যোগকে এগিয়ে নিয়ে পারি তবে এই সমাজকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাভাবিক জনগোষ্ঠী কাতারে নিতে সহায়ক হবে।

প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন উই ক্যানের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার নাজমুস সাকিব।
সভায় বক্তব্য রাখেন এডাবের সভাপতি ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, সাধারণ সম্পাদক ও পল্লী চেতনার পরিচালক আনিছুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সাতক্ষীরা অফিসের প্রোগ্রাম অফিসার ফাতেমা তুজ জোহরা, সমাজ সেবা অধিদপ্তরের আব্দুল হাই সিদ্দিকী।

ফাতেমা তুজ জোহরা অবহিতকরণ সভায় বলেন, সমাজে নারীরা আগের তুলনায় কম অবহেলিত। এক্ষেত্রে সরকারের পাশাপাশি এনজিওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নতুন এই প্রকল্প দক্ষিণ জনপদের নারীদের পাশাপাশি অবেহেলিত সাধারণ মানুষও উপকৃত হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল টোয়েন্টিফোরের ডিস্ট্রিক্ট রিপোর্টার আমিনা বিলকিস ময়না, সুশীলনের সাতক্ষীরা অফিসের জি এম মনিরুজ্জামান, সাংবাদিক জুলফিকার রায়হান, প্রধান শিক্ষক কৃষ্ণান্দু মুখার্জী, প্রতিবন্ধী পুণর্বাসন কল্যাণ সমিতির পরিচালক শেখ আবুল কালাম আজাদ, ট্রান্সজেন্ডার রাইসুল ইসলাম, নিতাই মুন্ডা প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন নকশিকাথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী।

সভায় সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, সমাজ সভ্যতাকে এগিয়ে নিতে ও মানুষের কল্যাণে কাজ করতে অনেক প্রতিবন্ধকতা রয়েছে নানা রকম প্রতিবন্ধকতা। তারপরও বেশীর ভাগ বেসরকারী প্রতিষ্ঠান সরকারের সাথে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে মানুষের জন্য।

একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব

সাতক্ষীরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং বিভিন্ন শিক্ষা উপকরণবিস্তারিত পড়ুন

টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়

সাতক্ষীরা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ অপু হালদার-এর সাথে মতবিনিময় ওবিস্তারিত পড়ুন

  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ